Bengal Weather: উত্তরবঙ্গে টানা বর্ষণের সতর্কতা, দক্ষিণবঙ্গে বাড়ছে অস্বস্তি ও তাপমাত্রা
মৌসুমী অক্ষরেখা বিহারের ছাপড়া থেকে জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত।
Truth of Bengal: দক্ষিণবঙ্গে খাপছাড়া বৃষ্টি হলেও উত্তরবঙ্গে টানা বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহ জুড়ে এমনই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৌসুমী অক্ষরেখা বিহারের ছাপড়া থেকে জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগরে।(Bengal Weather)
[আরও পড়ুনঃ Mohun Bagan Super Giant: লিস্টনের জোড়া গোল, দ্বিতীয় ম্যাচে বিএসএফকে হেলায় হারাল মোহনবাগান]
চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা। সঙ্গে আদ্রতা জনিত অস্বস্তিও বজায় থাকবেন। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া সহ দক্ষিণবঙ্গের সব জেলায়।(Bengal Weather)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কম থাকলেও এদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।(Bengal Weather)
উত্তরবঙ্গের ভারী বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে বলে জানা গিয়েছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।






