কলকাতা

মুখ্যমন্ত্রী-গৌতম আদানি বৈঠক নবান্নতে

এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিনিয়োগের ক্ষেত্রে গোটা দেশে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা।

Truth Of Bengal: টাটা গোষ্ঠীর সঙ্গে মেগা বৈঠকের পর এবার নবান্নতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানীর সঙ্গে (Adani-Mamata)। স্বভাবতই জল্পনা কল্পনা উঠে আসছে, রাজ্যে বড় শিল্প বিনিয়োগ হতে চলেছে আদানির হাত ধরে। অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর পাশাপাশি আম্বানি গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি, মঞ্চে দাঁড়িয়ে অন্যান্য বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বঙ্গে বিনিয়োগের আহ্বান করেছিলেন।

[আরও পড়ুন: Mandatory Bengali: “বাংলা বাধ্যতামূলক করা উচিত” বাংলাভাষীদের বাংলাদেশি তকমা দেওয়ায় ক্ষুব্ধ কবীর সুমন]

এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিনিয়োগের ক্ষেত্রে গোটা দেশে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। রাজ্য সরকারের সহায়তা ব্যতীত আরও বেশ কিছু বিষয় বস্তু বিনিয়োগকারীদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থান। সেই লক্ষ্যেই আদানি গোষ্ঠীর কর্ণধারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Adani-Mamata)।

Related Articles