Malda neglect: বিজেপি পরিচালিত পঞ্চায়েতে সড়কের অবহেলা, তৃণমূলের তীব্র অভিযোগ
Malda neglect deepens in Sahapur as BJP-run panchayat roads remain unrepaired despite heavy traffic and development.
Truth Of Bengal: কখনও রাম আবেগ,কখনও উগ্র জাতিয়াতাবাদ,কখনও আবার আচ্ছেদিনের প্রতিশ্রুতি দিয়ে ভোট চায় বিজেপি।গৌড়বঙ্গের মানুষ গেরুয়া শক্তির প্রতিশ্রুতি বিশ্বাস করে দেদার ভোট দেয়। লোকসভা থেকে বিধানসভা,পঞ্চায়েত সর্বত্র পুরাতন মালদার মানুষ গেরুয়া শিবিরকেই বেছে নেয়। কিন্তু ক্ষমতা পেয়েও বিজেপি কাজের কাজ করছে না বলে অভিযোগ(Malda neglect)। ডবল ইঞ্জিনের তাত্ত্বিকরা ক্ষমতার রাশ হাতে পেয়েও মানুষের প্রত্যাশাপূরণ করছে না,এই অভিযোগ আরও জোরালো হল।পুরাতন মালদার সাহাপুর পঞ্চায়েত এলাকায় অধিকাংশ রাস্তা খারাপ। সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে গড়ে উঠেছে অসংখ্য বিলাসবহুল হোটেল, নার্সিংহোম, বাজার-হাট। এই গ্রাম পঞ্চায়েতের এক দিকে রয়েছে ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাস রোড।
[আরও পড়ুনঃ Akshay Kumar: স্টান্টম্যানদের জন্যে বড় পদক্ষেপ অক্ষয় কুমারের, কি করলেন বলিউড খিলাড়ি?]
অপরদিকে মালদা-নালাগোলা রাজ্য সড়ক। তারপরেও এত ব্যস্তবহুল গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় রাস্তা বেহাল রয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা এবং তৃণমূলের তরফ থেকে(Malda neglect)। কেন বিজেপি সব দেখেও কাজ করে না ? যাঁরা পঞ্চায়েত এলাকায় কাজ করতে পারে না,তাঁরা রাজ্যে বদলের স্বপ্ন দেখেন কী করে ? প্রশ্ন এলাকাবাসীর। তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়ায় ছবি তুলে ধরায় বিজেপির প্রচারের ফানুশ চুপসে গেছে বলে অনেকের অভিমত।
FB POST: https://www.facebook.com/truthofbengal
রাজনৈতিক বিতর্কে তপ্ত পুরাতন মালদা।তৃণমূল নেতৃত্বের সাফকথা,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের মাধ্যমে নতুন রাস্তা তৈরি ও সংস্কারের কাজ চলছে(Malda neglect)। অথচ বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের কোথাও রাস্তা সংস্কার বা নতুনভাবে গড়ে তোলার কোনও উদ্যোগ গ্রহণ নেয়নি গেরুয়া ক্ষমতাধারীরা।






