দেশ

Digital Parliament: এবার ডিজিটাল সংসদ! থাকবে এআই প্রযুক্তি?

India launches a Digital Parliament using AI technology to modernize sessions, track attendance.

Truth Of Bengal: পুরনো ভারত বনাম ডিজিটাল ইন্ডিয়া (Digital Parliament)। এবার সেই ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও এক ধাপ এগোল ভারত। ২০১৪ সালে দেশের মসনদে বসার পর ২০১৫-র ১ জুলাই ডিজিটাল ইন্ডিয়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৬-র ‘নোটবন্দি, ২০২০ থেকে শুরু হওয়া কোভিড-কাল পেরিয়েও অনেকটাই সফল সেই উদ্যোগ।

প্রশাসনিক প্রক্রিয়া থেকে আর্থিক বিনিময়, সব ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি গতি এনেছে দেশে। এবার সংসদের অধিবেশনেও লাগতে চলেছে ডিজিটাল ছোঁয়া। সেন্ট্রাল ভিস্তার অন্দরে এবার অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে এমন কিছু হতে চলেছে, যা আগে কখনও হয়নি ভারতের মাটিতে। সংসদ ভবনের কার্যক্রমকে সহজ করতে এবং গতি আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে এআই প্রযুক্তির সাহায্যে। এর সুবিধা পাবেন জনপ্রতিনিধি থেকে জনসাধারণ সকলে। এই বিষয়ে লোকসভার স্পিকারের নেতৃত্বে সচিবালয় একাধিক উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে।

ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও এগোতে প্রয়োজন হবে সাংসদদের সাহায্যও। জানা গিয়েছে, এবার থেকে সাংসদদের উপস্থিতি সংসদে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত হবে। সোমবার এক বৈঠকে ঠিক হয়েছে, আসন্ন বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই এই পদ্ধতি কার্যকর হবে। শুধুমাত্র সাংসদদের উপস্থিতিই নয়, সংসদ ভবনের অন্যান্য কাজেও এবার ডিজিটাল প্রযুক্তিকে পুরোদমে কাজে লাগানো হবে। প্রত্যেক সাংসদের বসার জায়গায় থাকবে মাল্টিমিডিয়া কনফারেন্সিং ডিভাইস বা এমএমডি নামের একটি যন্ত্র। প্রয়োজন মতো ওই যন্ত্রটিকে ব্যবহার করতে পারবেন সাংসদরা। এই এমএমডি যন্ত্রটির মাধ্যমেই নিজেদের উপস্থিতি জানাবেন তাঁরা (Digital Parliament)।

এবার ডিজিটাল সংসদ পোর্টালেও বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। সেখানেও সাহায্য নেওয়া হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। এআই প্রযুক্তির মাধ্যমে লোকসভার বিভিন্ন অ্যাজেন্ডাকে একাধিক ভাষায় পাঠের সুযোগ মিলবে। লোকসভার সচিবালয় বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ১২টি ভাষায় দৈনিক সংসদীয় কার্যকলাপ এবং অ্যাজেন্ডা পত্র প্রকাশ করছে। এই বারোটি ভাষা হল অহমিয়া, বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, কন্নড়, মালয়ালম, মরাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল এবং তেলুগু। ডিজিটাল সংসদ পোর্টালে গিয়ে এগুলি দেখার সুযোগ মিলবে (Digital Parliament)।

Related Articles