Big B: ‘ঘুমোতে যান, বয়স হয়েছে’, নেটিজেনের মন্তব্যের পাল্টা কী বললেন বিগ বি?
এবার সোশ্যাল মিডিয়ায় অ্যক্টিভ থাকার কারণেই ট্রোলের শিকার বর্ষীয়ান অভিনেতাকে।
Truth Of Bengal: অমিতাভ বচ্চন (Big B)। বলিউডের শাহেনশার দাপট আজও অব্যাহত। বয়সের সঙ্গে তাল মিলিয়ে এখনো করে চলেছেন একের পর এক কাজ। একইভাবে অ্যক্টিভ সোশ্যাল মিডিয়ায়। প্রায় সময়ই কিছু না কিছু পোষ্ট করতেই থাকেন বিগ বি। তবে এবার সোশ্যাল মিডিয়ায় অ্যক্টিভ থাকার কারণেই ট্রোলের শিকার হতে হল বর্ষীয়ান অভিনেতাকে।
[আরও পড়ুন: COVID: ফের ছড়াচ্ছে করোনা! দেশে আক্রান্ত ৬ হাজার ছুঁইছুঁই]
সম্প্রতি অনেক রাত পর্যন্ত বিগ বি-কে(Big B) সোশ্যাল মিডিয়ায় অ্যক্টিভ দেখে এক নেটিজেন লেখেন, ‘অন্ধকার রাত পর্যন্ত শাহেনশা কেন জেগে রয়েছেন। ঘুমোতে যান, অনেক বয়স হয়েছে আপনার।’ আর এমন কথা শুনে বেজায় চটেছেন বিগ বি। পাল্টা জবাব দিতেও ছাড়েনি।
নেটিজেনের এই মন্তব্যের পাল্টা দিয়ে অমিতাভ বচ্চন (Big B) লেখেন, ‘ঈশ্বর চাইলে… একদিন তোমারও বয়স হবে’। যদিও পরে সেই পোস্ট ডিলিটও করে দেন বিগ বি। তবে ততক্ষণে তাঁর পোস্টের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তবে ততক্ষণে তাঁর পোস্টের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর তাই নিয়েই এখন ট্রোলের শিকার বলিউডের শাহেনশা।
উল্লেখ্য, এখন ৮২ বছর বয়স অমিতাভ বচ্চনের। কিন্তু এই বয়সেও কাজ থেকে দূরত্ব তৈরি করেননি বিগ বি। উল্টে মনোযোগ করেছেন কাজে। একের পর এক ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন। এমনকি একেবারে নির্দিষ্ট কল টাইমে পৌঁছে যান সেটে। সবমিলিয়ে বলাই যায় বয়স ও হার মেনেছে তাঁর কাছে।






