Mamata Banerjee on Covid: ‘ভয় নয়, সতর্কতা জরুরি’— করোনা নিয়ে মমতার স্পষ্ট বার্তা
সোমবার সপ্তাহের প্রথম দিন নবান্নে বিভিন্ন দফতরের কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Truth of Bengal: দেশজুড়ে করোনার প্রভাব বাড়ছে বলে চর্চা চলছে। জনস্বাস্থ্যের বৃহত্তর স্বার্থে কোভিড মোকাবিলায় প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। সংক্রমণের শঙ্কা যাতে বাংলায় ছায়া না ফেলে সেজন্য বাংলার সরকার সচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগ মোকাবিলায় ব্যবস্থাও নিচ্ছে। সোমবার সপ্তাহের প্রথম দিন নবান্নে বিভিন্ন দফতরের কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Covid)।গ্রামোন্নয়ন-পঞ্চায়েত সহ বিভিন্ন দফতরের প্রতিনিধিদের সঙ্গে পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী,ছিলেন বিশেষজ্ঞ চিকিত্সকরাও। তিনি আশা প্রকাশ করেন,করোনা অতিমারী আর ভয়াবহ আকার নেবে বলে মনে হচ্ছে না।এই অবস্থায় কোভিড নিয়ে সতর্কতার বার্তা দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Newton Das: কমিশনের তদন্তের মাঝেই নিউটনকে ঘিরে বিস্ফোরক তথ্য
তিনি বলেন,জ্বর,ইফ্লুয়েঞ্জার মতো রোগ হচ্ছে (Mamata Banerjee on Covid)।বর্ষাকালে –শীতকালে এই রোগের প্রকোপ দেখা যায়।এইসময় ওমিক্রন ভাইরাসের প্রভাব দেখা যাচ্ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন,কোভিড-১৯ মোকাবিলায় প্রশাসন পুরোপুরি প্রস্তুত রয়েছে।সব দফতরকে রোগের ব্যাপকতা রোধে তৈরি থাকতে বলা হয়েছে। কোভিড নিয়ে ভয় না পেয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেন প্রশাসনিক প্রধান। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনস্বার্থে স্পষ্ট করেন, সরকার সবসময় রাজ্যের মানুষের পাশে থাকবে। সরকারি হাসপাতালে সবধরণের পরিকাঠামো রয়েছে।অযথা বিপুল অর্থব্যয় না করে সরকারি হাসপাতালে গেলে রোগ নিরাময়ের সুবিধা হবে। অনেকেই ভ্যাকসিন নিয়েছেন।
Truth of Bengal FB Page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
রোগ প্রতিরোধের ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি সতর্কতাও যে জরুরি তাও বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। যাঁদের কোমরবিডিটিস আছে, যাঁদের ফুসফুস, হার্টের সমস্যা রয়েছে বা বয়সজনিত সমস্যা রয়েছে, তাঁরা সঠিকভাবে চিকিৎসা করান। সরকার আপনাদের সঙ্গে ছিল, আছে, থাকবে।’ মুখ্যমন্ত্রী পরামর্শ দেন, (Mamata Banerjee on Covid) কোনও উপক্রম থাকলে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য। বাংলার মানুষকে তিনি ভরসা দেন,এরকম অসুস্থতা হলে সরকারি হাসপাতালে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা রয়েছে চিকিৎসার জন্য।






