Jagannath temple: জগন্নাথধামে মদ-আমিষ নিষিদ্ধ! পুরীতে বড় সিদ্ধান্ত বিজেপি সরকারের
এমনকি ওই এলাকাতে থাকা পানশালাগুলিতেও এই নিষেধাজ্ঞা জারি
Truth Of Bengal: পুরীর পবিত্রতা রক্ষায় জোর। বড় পদক্ষেপ গ্রহণ বিজেপি সরকারের (Jagannath temple)। জগন্নাথ মন্দিরের ২ কিলোমিটার এলাকায় মদ ও আমিষ বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি, রবিবারই সরকারের তরফ থেকে একথা জানিয়ে দেওয়া হল। এমনকি ওই এলাকাতে থাকা পানশালাগুলিতেও এই নিষেধাজ্ঞা জারি। দেশের নানা প্রান্ত থেকে আসা ভক্তদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত গ্রহণ বলে সরকারের তরফ থেকে জানানো হয়।
আরও পড়ুন: Amit Shah: শাহের হুঙ্কারের কড়া জবাব তৃণমূলের
সরকারের এই সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান ওড়িশার আইনমন্ত্রী (Jagannath temple)। তাঁর কথায়, “জগন্নাথ মন্দিরের ২ কিলোমিটারব ব্যাসার্ধের মধ্যে বিক্তি করা যাবে না আমিষ খাবার ও মদ।” এছাড়াও ওই নির্দিষ্ট এলাকার মধ্যে থাকা বারগুলির উপরও নিষেধাজ্ঞা জারি।
Truth Of Bengal FB: https://www.facebook.com/truthofbengal
ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানান, একটি ধর্মীয় শহর হিসেবে পুরীকে ঢেলে সাজানো হচ্ছে। রয়েছে আরও একাধিক পরিকল্পনা। একই উচ্চতায় এনে একইরকম নকশায় সাজানো হবে বড় ডান্ডা রাস্তার দুপাশে থাকা ভবনগুলিকে। (Jagannath temple) এছাড়াও পবিত্র করিডোরের উন্নতির লক্ষ্য মাত্রা রেখে ইতিমধ্যেই সরকার নগরোন্নয়ন বিভাগের সঙ্গে আলোচনা শুরু করেছে এই বিষয় নিয়ে।






