দেশ

Kerala Coast: কেরল উপকূলে সিঙ্গাপুরের জাহাজে বিস্ফোরণ! উদ্ধার অভিযানে আইএনএস সুরত

সোমবার সকালের ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য

Truth Of Bengal:  সিঙ্গাপুরের জাহাজে বিস্ফারণের ঘটনা কেরল উপকূলে(Kerala Coast)। খবর ছড়িয়ে পড়তেই তৎপর ভারতীয় নৌসেনা। ঘটনাস্থলে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুরত। পৌঁছয় নৌসেনার বিমানও।

সোমবার সকালের ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য(Kerala Coast)। জানা যায়, বিস্ফোরণ ঘটা পণ্যবাহী ওই জাহাজটির নাম এমভি ওয়ান হায় ৫০৩। ৭ জুন শ্রীলঙ্কার কলম্বো থেকে রওনা হয়েছিল মুম্বইয়ের উদ্দেশ্যে ২৭০ মিটার লম্বা ওই জাহাজ। ১০ জুন ছিল পৌঁছনোর কথা। তার আগেই কেরল উপকূলে ঘটে যায় বিস্ফোরণের ঘটনা।

আরও পড়ুন: Newton Das: কমিশনের তদন্তের মাঝেই নিউটনকে ঘিরে বিস্ফোরক তথ্য

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টা নাগাদ এই বিস্ফোরণের খবর পৌঁছয় মুম্বইয়ের মারিটাইম অপারেশনস সেন্টারে। কোচির দফতরে এই বিষয়টি জানায় তারা।  এরপরই শুরু হয় ভারতীয় নৌসেনার তৎপরতার সঙ্গে পদক্ষেপ। খবর ছড়ায়ে পড়তেই ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে পাঠানো হয় আইএনএস সুরতকে। কোচির দিকে যাচ্ছিল আইএনএস সুরত সেইসময়(Kerala Coast)।

Truth of bengal fb: https://www.facebook.com/truthofbengal

তৎক্ষনাৎ ওই যুদ্ধজাহাজকে কেরল উপকূলের বিস্ফোরণস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেইসঙ্গে ঘটনাস্থলে পাঠানো হয় কোচির নৌসেনাঘাঁটি থেকে নৌসেনার বিমান। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, সমগ্র পরিস্থিতির উপর নজরদারি চালাতে ও দরকারে উদ্ধারকাজে সাহায্যের জন্যই ওই নৌসেনা বিমান পাঠানো হয় ঘটনাস্থলে।