কলকাতা

আট থেকে আশি, ঠাসা ভিড়! বড়দিনে রেকর্ড গড়ল আলিপুর চিড়িয়াখানা

Alipore zoo set a record on Christmas

Truth Of Bengal: বড়দিনেও উধাও শীত। নেই কনকনে শীতের আমেজ। আপাতত চলতি সপ্তাহের রবিবার পর্যন্ত তাপমাত্রা খুব একটা নামবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে শীত না পড়লেও বছর শেষের উৎসব গুলি চেটে পুটে উপভোগ করতে শহরের রাজপথে নেমেছিল প্রায় লক্ষ লক্ষ মানুষ। শহরের বিভিন্ন দর্শনীয় স্থান যেমন ইকো পার্ক থেকে নিকপার্ক চিড়িয়াখানা, পার্কস্ট্রিট, বো ব্যারাক এই সবেতেই গত কালের ভিড় ছিল নজরকাড়া। জানেন কি, চলতি বছর কলকাতা শহরের দর্শনীয় স্থানগুলির মধ্যে ভিড়ের দিক থেকে কে কতটা এগিয়ে? কে টেক্কা দিচ্ছে এবার? এর উত্তর একটাই, ‘আলিপুর চিড়িয়াখানা’। রাতে পার্কস্ট্রিট বউবাজার চত্বরে জনস্রোত দেখা গেলেও সকাল থেকে বিকেল পর্যন্ত ভিড়ে ঠাসা ছিল চিড়িয়াখানা। প্রবীণ নবীন কেউ বাদ যায়নি বড়দিন উপলক্ষে বাঘমামার দর্শন পেতে।

জানা গেছে, বুধবার চিড়িয়াখানায় আসা মোট জনসংখ্যা ৭০ হাজার। যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। চিড়িয়াখানার পরের স্থানেই রয়েছে ইকোপার্ক। যেখানে পা রেখেছিলেন প্রায় ৫৫,৫৪০ জন দর্শক। অন্যদিকে চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানিয়েছেন যদি বুধবারের বদলে রবিবার হত বড়দিন তাহলে এই ৭০ হাজারের সংখ্যা আরও বৃদ্ধি পেত। কারণ সরকারি সমস্ত অফিস স্কুল ছুটি থাকলেও বেসরকারি অফিস গুলিতে ছুটি থাকেনা অনেক সময়, তাই এই সংখ্যাও চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে কম বলেই বিবেচিত। সামনেই আসছে ২৯ ডিসেম্বর। সেদিন পড়ছে রবিবার। কর্তৃপক্ষ তাই জানিয়েছেন এই দিন কতটা ভিড় হয় চিড়িয়াখানায় এখন সেটাই দেখার।

অন্যদিকে, খুব বেশি না হলেও  অন্যান্য বছরের তুলনায় ভালোই ভিড় লক্ষ করা যায় আলিপুর মিউজিয়ামেও। এদিন প্রায় ৭ হাজারের মতো দর্শক ভিড় করেছিলেন এই সংশধনাগারে।

Related Articles