WB Weathe Update: নিম্নচাপের ইঙ্গিত বঙ্গোপসাগরে, রাজ্যজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় সতর্কতাও জারি করা হয়েছে।
Truth of Bengal: সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে চলছে একটানা বৃষ্টি। মাঝে সামান্য বিরতি মিললেও ফের শুরু হয়েছে বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আপাতত দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বরং আগামী কয়েকদিন জুড়ে বৃষ্টি চলবে টানা, বিশেষ করে কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে—পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন অঞ্চলে—একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তারই জেরে দক্ষিণবঙ্গের বহু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ক্রমেই বাড়ছে (WB Weathe Update)।
আরও পড়ুন: Daily Horoscope: উচ্চশিক্ষা থেকে সম্পর্ক—জীবনের নানা দিকে আজ ঘটতে পারে বিস্ময়কর পরিবর্তন!
সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে— পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা। এই জেলাগুলিতে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার বৃষ্টির দাপট দেখা যেতে পারে— পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ার কিছু অংশে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর বাকি দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে (WB Weathe Update)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
তাপমাত্রার দিক থেকে দক্ষিণবঙ্গকে পিছনে ফেলে বৃষ্টির ময়দানে এবার এগিয়ে উত্তরবঙ্গ। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় সোমবার থেকেই শুরু হতে পারে টানা বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পাঁচটি জেলাতেই। উত্তরের অন্যান্য জেলায়ও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির ধারা অব্যাহত থাকবে (WB Weathe Update)।






