রাজ্যের খবর

বাড়ছে ভাগীরথী জলস্তর, প্লাবিত চাষের জমি, চিন্তায় চাষিরা

The water level of Bhagirathi is increasing, the cultivated land is flooded, the farmers are worried

Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : ক্রমশ নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। ভাগীরথী নদীর জলস্তর বিপদ সীমার উপর দিয়ে বইছে। তার ফলেই জলমগ্ন হয়ে পড়েছে নদী তীরবর্তী একাধিক অঞ্চল। রানাঘাট এক নাম্বার ব্লকের নপাড়া মাশুন্ডা গ্রাম পঞ্চায়েতের গোসাইচর সাহেবডাঙ্গা এলাকায় প্লাবিত হয়েছে একাধিক চাষের জমি। এই এলাকার একাধিক কৃষক বন্যার কবলে সর্বস্ব হারিয়ে ফেলেছেন। ফলে স্বাভাবিকভাবেই মাথায় হাত চাষিদের।

কৃষি ঋণ নিয়ে চাষ করেছিলেন একাধিক কৃষক। বন্যার জলে ফসল ভর্তি প্রতিটি কৃষি জমি জলের তলায়। আগামী দিন কিভাবে কৃষি ঋণ শোধ করবেন এবং আবারো নতুন করে কৃষি কাজ শুরু করবেন সেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে কৃষকদের। বন্যা কবলিত এলাকার কৃষকদের দাবি সরকারি সহযোগিতার। এখন দেখার সরকার কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই কৃষকদের দিকে।

যদিও বর্তমান পরিস্থিতিতে নদিয়ার বেশিরভাগ নদী তীরবর্তী এলাকা এখন জলমগ্ন পরিস্থিতি, প্রতিদিনই হু হু করে বাড়ছে ভাগীরথী নদীর জল স্তর। আগামী দিনে চাষের ক্ষেত্রে আরো ভয়াবহ ক্ষতির সম্ভাবনা থেকে যাচ্ছে বলে আতঙ্কে রাতের ঘুম উড়েছে চাষিদের। এখন দেখার পরিস্থিতি স্বাভাবিক হয় নাকি বিপদ সীমার উর্ধে ওঠে।

Related Articles