রাজ্যের খবর

কান ধরে ওঠবস, পা ধরে ক্ষমা, চোপড়া নতুন করে তোলপাড় ভাইরাল ভিডিয়ো ঘিরে

Stand up by the ears, apologize by the feet, Chopra makes a new stir around the viral video

The Truth Of  Bengal: জেসিবির কাণ্ড নিয়ে তোলপাড় চোপড়া। এই মুহূর্তে শ্রীঘরে এই কীর্তিমান। এই বিতর্ক যখন চর্চার মধ্যে রয়েছে তখন আরও একটি ঘটনা সামনে এসেছে। এই ঘটনাটিও সেই চোপড়াতেই। একটি ভিডিয়ো সামনে এসেছে। একেবারে নতুন আরেকটি ভিডিয়ো। যা ভাইরাল হয়েছে। এই ভিডিও সত্যতা যাচাই করেনি ট্রুথ অফ বেঙ্গল। দেখা যাচ্ছে এক ব্যক্তিকে কান ধরে ওঠবস করানো হচ্ছে।

শুধু তাই নয়, দেখা যাচ্ছে এক ব্যক্তি চেয়ারে বসে আছে আর তার পা ধরে ওই ব্যক্তি ক্ষমা চাইছে। ব্যক্তিটির চেহারা বিধ্বস্ত। মারধর করা হয়েছে এমন ছাপ তার শরীরে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ভিডিয়োটি চোপড়া বিধানসভা এলাকার সুজালি গ্রামের। দুই বছরের পুরোনো এই ঘটনা এটি। চোপড়াকান্ড সামনে আসার পর এই ভিডিয়োটি ভাইরাল হয়েছে এতদিন পর।
নাম জড়িয়েছে ওই এলাকার পরিচিত নেতা আবদুল হকের অনুগামীদের। জানা গিয়েছে, যে ব্যক্তিকে কান ধরে ওঠবস করানো হয় তার নাম মহম্মদ গোফুর।চোপড়ার মিরধাবস্তির বাসিন্দা ওই ব্যক্তি।

এই ঘটনাকে কেন্দ্র করে আবার নতুন করে এলাকার রাজনীতি উত্তপ্ত হচ্ছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিভিন্ন রাজনৈতিক দল এই নিয়ে সরব হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনৈতিক কাজের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে আরও কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যায় যেই করুন না কেন যেন দল দেখে বিচার করা না হয়। অবশ্য নয়া এই ভাইরাল ভিডিও নিয়ে এখনো পুলিশের কাছে কেউ অভিযোগ জানাননি। গোটা ঘটনার দিকে নজর রেখেছে পুলিশ প্রশাসন।