Truth Of Bengal: গোটা বাংলায় ছড়িয়ে ছিটিয়ে আছে নানান সুপ্রসিদ্ধ জাগ্রত শৈবক্ষেত্র। দেশব্যাপী এসব শৈবস্থানের মাহাত্ম্য ছড়িয়ে আছে। এরমধ্যে অন্যতম হল দুর্গাপুরের রাঢ়েশ্বর শিবতলা। প্রাচীন শিবমন্দির পরিচিত রাঢ়েশ্বর শিবমন্দির। দুর্গাপুরের আঢ়া গ্রামের দক্ষিণে অবস্থিত রাঢ়েশ্বর শিবমন্দির (Rarheshwar Shiva Temple)।
[আরও পড়ুন: Jhargram Suicide: ঝাড়গ্রামে জঙ্গলে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য]
রাঢ় অঞ্চলের এই শিবমন্দির বহু প্রাচীন ও সুপ্রসিদ্ধ। একসময় আঢ়া, বামুনপাড়া, গোপালপুর, রূপগঞ্জ, কালিগঞ্জ ও গড়ের জঙ্গলের অংশ মিলে রাঢ়াপুরী নামে এক সমৃদ্ধ নগরী ছিল। এর কেন্দ্রবিন্দুতে ছিল রাঢ়েশ্বর শিবমন্দির। মনে করা হয়, খ্রিস্টাব্দ ১২০০ শতকে রাঢ় বংশের মহারাজ বল্লাল সেনের আমলে নির্মিত হয় এই প্রাচীন শিবমন্দির (Rarheshwar Shiva Temple)। সে সময় এই অঞ্চলের নাম ছিল রাঢ় দেশ।
FB POST: https://www.facebook.com/share/v/1F1mdDKWvu/
প্রাচীন শিবমন্দির শিল্পসুষমায় অনন্য। ১৯৫৮ সালের আর্কিওলজিক্যাল আইন অনুযায়ী ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগ এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। প্রাচীন শিবমন্দিরের মাহাত্ম্যর জন্য বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম থেকে পুণ্যার্থীরা দলে দলে এসে পুজো দেন। মানত করেন। সপ্তরথের আদলে নির্মিত পশ্চিমে রয়েছে পোড়েল পুকুর। এর পাশে রয়েছে গ্রাম্য দেবী মা আকুলেশ্বরীর থান।






