রাজ্যের খবর

রঘুনাথগঞ্জে অশান্তি, ডিজির রিপোর্ট পৌঁছল নির্বাচন কমিশনে, গ্রেফতার ২৯

শুক্রবারের এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

Truth of Bengal: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে সাম্প্রতিক অশান্তির ঘটনাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল প্রশাসন। রাজ্য পুলিশের ডিজি ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। সরকারি সূত্রে জানা গিয়েছে, শুক্রবারের এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে মোট ৬টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ৪টি মামলা স্বতঃপ্রণোদিতভাবে (সুয়োমোটো) দায়ের করেছে পুলিশ। তবে স্বস্তির খবর, এই ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে এই রিপোর্ট ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রঘুনাথগঞ্জে পুলিশকে আরও সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে। নির্বাচনের আবহে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন যে কড়া অবস্থান নিচ্ছে, এই পদক্ষেপ তারই ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।

Related Articles