Bakreshwar: বক্রেশ্বর ধামকে আধুনিক পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলার পরিকল্পনা
শ্মশান ঘাট থেকে শুরু করে একাধিক রাস্তাঘাট বক্রেশ্বরের উন্নয়ন লক্ষ্যে ঢেলে সাজাতে চলেছে জেলা প্রশাসন।
পার্থ দাস, বীরভূম: প্রসঙ্গত বীরভূমের তারাপীঠ কঙ্কালীতলা ফুল্লরা তলার পাশাপাশি পাথরচাবরি মাজার পেরিয়ে বক্কেশ্বর ধাম। যেখানে বিশেষ করে উষ্ণপ্রসাদ গরম জলে স্নানে ভিড় জমে শীতকালে প্রচুর পর্যটক সেখানেই আসেন এবং ভিড় জমান। এই পর্যটকদের কথা মাথায় রেখে এবার বক্রেশ্বর ধামকে ঢেলে সাজানোর উদ্যোগ জেলা প্রশাসনের। স্নান ঘাট থেকে শুরু করে প্রতীক্ষালয় পানীয় জল শৌচালয় ছাড়াও স্নানঘাট গুলি আলোকসজ্জা একাধিক বিষয়ে পরিকল্পনা নিয়ে রাজ্য সরকারের নির্দেশে বক্রেশ্বর ডেভেলপমেন্ট অফ অথরিটি সদস্যদের নিয়ে মন্দির কমিটিদের যৌথ উদ্যোগে এবার বক্কেশ্বর কে ঢেলে সাজানোর উদ্যোগ জেলা প্রশাসনের।( Bakreshwar)
আরও পড়ুনঃ Vegetable Prices Drop: স্বস্তি ফিরল সবজির দামে, গণেশ পুজোর পরই অর্ধেক হল বাজারদর
এদিন বিসিএস দুই পর্যবেক্ষক সেই বক্রেশ্বর পরিদর্শন করতে গিয়ে জলের নমুনা পাশাপাশি দীর্ঘদিন ধরে নানঘাটে জমে থাকা যে জলের নিচের শ্যাওলা কিভাবে দূর করে পরিষ্কার জল রাখা যায় এবং জলের ক্ষতিকারক কেমিক্যাল বা মানুষের কোন ক্ষতি করে কিনা এই জল সমস্তটাই পরীক্ষা নিরীক্ষা করলেন বিশেষ করে জলের নিচে বহুদিন ধরে জমে থাকা বক্কেশ্বর স্নান ঘাটে জলের নিচে যে শ্যাওলা কিভাবে দূর করা যায়? সেটা নিয়ে পর্যবেক্ষণ করলেন বিশেষ দুজনের বৈজ্ঞানিক টিম। শ্মশান ঘাট থেকে শুরু করে একাধিক রাস্তাঘাট বক্রেশ্বরের উন্নয়ন লক্ষ্যে ঢেলে সাজাতে চলেছে জেলা প্রশাসন। যেখানে পর্যটকদের নতুন রূপে বক্কেশ্বর ধামকে উপহার দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার এবং জেলা প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে যেমন কঙ্কালীতলা নলাটেশ্বরী তারাপীঠ পাথরচাপুরি ফুল্লরা কালী মন্দির একাধিক জায়গায় ঢেলে সাজানো হয়েছে।( Bakreshwar)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
শুধুমাত্র এই বক্কেশ্বর ধাম কিছু সমস্যা থাকার জন্য সেই রূপ সাজানো সম্ভব হয়ে ওঠেনি তাই জেলা প্রশাসন ও রাজ্যের নির্দেশে এবার বক্কেশ্বর ডেভেলপমেন্ট অথরিটিদের সঙ্গে নিয়ে বক্রেশ্বর শ্মশান ঘাট থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণ নানঘাট বসার জায়গা সহ বক্কেশ্বরের যে ট্যুরিজম লজ গুলি রয়েছে। ঢেলে সাজানোর উদ্যোগ নিলেন। এদিন সাংবাদিক বৈঠক করে বীরভূম জেলাশাসক বিধান রায় বক্কেশ্বর এর সাজানোর বিভিন্ন যে পরিকল্পনার খতিয়ান সাংবাদিক বৈঠকের মাধ্যমে তুলে ধরলেন। এর পাশাপাশি যে সকল বিশেষজ্ঞদের নিয়ে গিয়ে সেই জলের নমুনা এবং স্নান ঘাটে জলের নিচে শ্যাওলা সহ একাধিক যে পরিদর্শন করিয়েছেন সেটাও বিস্তারিতভাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিভাবে এই পরিষ্কার পরিচ্ছন্ন জল নানঘাট গুলিতে পরিষ্কার রাখা কি কি প্রক্রিয়ায় জল ব্যবহার করা যায় বা কতটা ক্ষতিকারক জলের মধ্যে বিষক্রিয়া বা কিছু ছড়াচ্ছে কিনা পর্যবেক্ষণ করে বিস্তারিতভাবে জানালেন। এজন্যই কর্মসূচিতে বসে ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায় এটিএম জেলা পরিষদ কৌশিক সেনা সহ প্রশাসনিক আধিকারিক এবং দুজনের পর্যবেক্ষক প্রতিনিধি।( Bakreshwar)




