Chennai Doctor Death: চেন্নাইয়ে হাসপাতালের মধ্যেই হার্ট অ্যাটাকে মৃত্যু ৩৩ বছর বয়সী তরুণ চিকিৎসকের
সহকর্মীরা আপ্রাণ চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি।
Truth of Bengal: ৩৩ বছর বয়সী এক হৃদরোগ বিশেষজ্ঞের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। চেন্নাইয়ের এক হাসপাতালে রাউন্ড দেওয়ার সময় আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান বিশেষজ্ঞ ডা. গ্রাদলিন রায়ের।এই ঘটনার পরেই ঘটনাস্থলেই চিকিৎসকদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। সহকর্মীরা আপ্রাণ চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি। এই প্রসঙ্গে হায়দ্রাবাদের নিউরোলজিস্ট ডা. সুধীর কুমার জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হওয়ার পরেই সিপিআর, দ্রুত স্টেনিং-সহ অ্যাঞ্জিওপ্লাস্টি, বেলুন পাম্প এমনকী ইসিএমও পর্যন্ত প্রয়োগ করা হয়েছিল (Chennai Doctor Death)।
আরও পড়ুনঃ Vegetable Prices Drop: স্বস্তি ফিরল সবজির দামে, গণেশ পুজোর পরই অর্ধেক হল বাজারদর
কিন্তু কোনও চিকিৎসাই কাজ করেনি। পরে জানা যায়, তাঁর বামদিকের প্রধান ধমনী ১০০ শতাংশ ‘ব্লক’ হয়ে গিয়েছিল। একজন হৃদরোগ বিশেষজ্ঞ, যিনি প্রতিদিন রোগীদের হার্ট অ্যাটাক থেকে বাঁচানোর লড়াই করতেন, তাঁর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চিকিৎসক মহলে। চিকিৎসক মহলের মতে, ডা. গ্রাদলিনের মৃত্যু বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে ৩০ থেকে ৪০-এর কোঠায় বহু চিকিৎসকই হৃদরোগে আক্রান্ত হচ্ছেন (Chennai Doctor Death)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ১২ থেকে ১৮ ঘণ্টা কিংবা কখনও টানা ২৪ ঘণ্টা কাজের চাপ, জীবন-মৃত্যুর সঙ্গীন পরিস্থিতির মধ্যে থাকা, অনিয়মিত খাওয়া-দাওয়া, অস্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার অভাব সব মিলিয়ে অকালমৃত্যুর ঝুঁকি বাড়ছে। চেন্নাইয়ের এই ঘটনায় ফের একবার চিকিৎসকদের কাজের পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠল (Chennai Doctor Death)।






