রাজ্যের খবর

Nadia: জলমগ্ন ক্লাসরুমেই চলছে পঠনপাঠন, মাছ ধরতে ব্যস্ত স্কুল পড়ুয়ারা

শুধু তাই নয়, হাটু সমান জলের মধ্যে দাঁড়িয়েই রান্না করতে হচ্ছে মিড ডে মিলের খাবার। 

Truth of Bengal: বিগত কিছুদিনের বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত। জলমগ্ন হয়ে পড়েছে প্রত্যন্ত গ্রামের একমাত্র শিক্ষাঙ্গন চৌগাছা গাজন তলা প্রাথমিক বিদ্যালয়। প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে এই বিদ্যালয়ে পঠন পাঠন হয়ে থাকে, কিন্তু বর্ষাকাল আসলেই শিকেই উঠে বিদ্যালয়ের পঠন পাঠন। এবছর যার ব্যতিক্রম থাকল না।  জলমগ্ন এখন ওই বিদ্যালয়। ক্লাসরুমের ভেতরে মাছ ধরতে ব্যস্ত পড়ুয়ারা। শুধু তাই নয়, হাটু সমান জলের মধ্যে দাঁড়িয়েই রান্না করতে হচ্ছে মিড ডে মিলের খাবার।  সেই ছবিই ধরা পড়ল বাংলা জাগোর ক্যামেরায়। অভিযোগ, প্রত্যেক বছর এই পরিস্থিতি তৈরি হয় কিন্তু প্রশাসনের কোনরকম হেলদোল নেই। বলছেন অভিভাবক থেকে শুরু করে প্রধান শিক্ষক ও শিক্ষিকারা। (Nadia)

[আরও পড়ুনঃ Cyber Fraud: অনলাইন সাইবার জালিয়াতিতে গ্রেফতার যুবক, উদ্ধার বহু সিম ও মোবাইল]

নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার অন্তর্গত গাজনতলা প্রাথমিক বিদ্যালয় বর্তমানে জলমগ্ন পরিস্থিতি। প্রত্যেকটি ক্লাসরুমে জমে রয়েছে হাটু সমান জল, জলে ভাসছে মাছ। আর ক্লাসরুমে মাছ ধরতে ব্যস্ত স্কুলের পড়ুয়ারা। শুধু তাই নয়, বিষাক্ত সাপের উপদ্রব রয়েছে ক্লাসরুমে। এই পরিস্থিতি নিয়ে নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লক বিডিও সৌগত সাহার সঙ্গে কথা বলেছিল বাংলা জাগো। বিডিও সৌগত সাহা জানান, বিদ্যালয়টি একটি নিচু স্থানে হওয়ার কারণে বর্ষাকাল আসলেই জলমগ্ন পরিস্থিতি হয়, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, আগামী দিনে দ্রুত নিকাশি ব্যবস্থার কাজ করা হবে। (Nadia)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

বর্ষাকাল আসলেই জলমগ্ন শিক্ষাঙ্গন। দীর্ঘদিনের এই সমস্যায় ভুক্তভোগী ছাত্র ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ের এই পরিস্থিতি নিয়ে দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন এমনটাই দাবি করছেন সকলে। (Nadia)

 

Related Articles