সাহস থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করুন, চ্যালেঞ্জ মমতার
Mamata Banerjee criticized BJP from North Bengal meeting

The Truth of Bengal: বিজেপির নেত্রী বলছেন, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। মোদি সরকার বাংলার টাকা বন্ধ করে দিয়েছে।আসলে বিজেপির সরকারটাই বন্ধ সরকার।রায়গঞ্জের মতোই বালুরঘাটের সভা থেকেও বিজেপিকে তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।প্রধানমন্ত্রী বলছেন,ভোটের পর সবাইকে জেলে ভরে দেবেন,স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন,উল্টো করে মারবেন।মোদি-শাহদের কাছে মমতার চ্যালেঞ্জ, জেলে ভরে দেওয়ার ভয় দেখিয়ে নয়, হিম্মত থাকলে কাজ করে ভোট নিক।বাংলার সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার।মহিলারা সেই নগদ অর্থ দিয়ে সংসারের মতোই সমাজের কাজেও লাগায়। বাংলায় বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন বিজেপি নেত্রী ।
কোচবিহারের বিজেপি নেত্রী প্রকাশ্য সভায় সেই হুমকি দেওয়ায় নানা মহলে আশঙ্কা তৈরি হয়।তাই উত্তরবঙ্গের রায়গঞ্জও বালুরঘাটের সভা থেকে সবমহলকে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করলেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকতে এই প্রকল্প বন্ধ হবে না।বাংলার পাহারাদার হিসেবে সবাইকে রক্ষা করবেন,বিজেপির মতো জমিদার হিসেবে বাংলার মানুষকে বঞ্চিত করবেন না।কোথায় মমতার গ্যারান্টির সঙ্গে মোদির গ্যারান্টির তফাত রয়েছে,সেকথাও প্রকাশ্য সভায় স্পষ্ট করেন তিনি।মোদির গ্যারান্টি হল সব চালু প্রকল্প বন্ধ করে দেওয়া আর বাংলার সরকারের লক্ষ্য হল,সবশ্রেণির মানুষের জন্য কাজ করা।তাঁর প্রশ্ন, বাংলায় দুর্নীতি খুঁজতে ৩৫০টিম এসেছে,কিন্তু একটাও কী বেনিয়ম খুঁজে পেয়েছে? কেন,উত্তরপ্রদেশ-গুজরাটের ১০০দিনের প্রকল্পের দুর্নীতি সামনে আসে না।
প্রবল গরমকে উপেক্ষা করেই জোড়া সভা করেন তিনি।রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবা বালুরঘাটের দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সড়া করেন তিনি। ভিড়েঠাসা সভায় তিনি সরাসরি মোদি-শাহকে চ্যালেঞ্জ ছোঁড়েন। প্রধানমন্ত্রী বলেছেন.ভোটের পর,সবাইকে জেলে ভরে দেবেন,অমিত শাহ বলছেন,উল্টো করে মারবেন।সেই ভয় দেখিয়ে ভোট নেওয়ার কৌশল যে এবার কাজ দেবে না তা দিল্লির নেতাদের বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর সাফকথা, ১০বছর কী কাজ করেছেন,তাই দেখিয়ে ভোট চান,ভয় দেখিয়ে লাভ হবে না।
বিজেপি বিরোধী শিবিরের নেত্রী দাবি,দেশের মানুষকে রিপোর্ট কার্ড দেখালে বিজেপি ফেল করবে।বিজেপি একনায়কতন্ত্র কায়েম করে এবারই শেষ নির্বাচন করবে।তাই ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানান জানান মমতা বন্দ্যোপাধ্যায়।জোট রাজনীতির রূপরেখা তুলে ধরতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্কার করেন, বাংলায় বিজেপির বন্ধু বাম-কংগ্রেস। এখানে তৃণমূল ই বিজেপির বিরুদ্ধে লড়ছে।তাই ভোট ভাগ না করে একযোগে ঘাসফুলে আস্থা রাখার আবেদনও জানিয়েছেন তিনি।






