রাজ্যের খবর

Bankura: বজ্রপাতের জেরে বিপর্যস্ত বাঁকুড়া, একদিনে মৃত ৯ জন, আহত বহু

A powerful lightning strike during a sudden storm killed 9 people and injured many across Bankura district.

Truth Of Bengal: প্রাকৃতিক দুর্যোগে কেঁপে উঠল বাঁকুড়া জেলা (Bankura)। বৃহস্পতিবার দুপুরে প্রবল বজ্রপাত ও বৃষ্টির জেরে জেলার বিভিন্ন ব্লকে মৃত্যু হয়েছে ৯ জনের। আহত হয়েছেন বহু মানুষ। ধানরোয়ার মরসুমে মাঠে কাজ করতে গিয়ে বা গৃহপালিত পশু চরাতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন এই সকল মানুষ। এদিন কালো মেঘে ঢেকে যায় আকাশ, শুরু হয় তাণ্ডব। চোখের পলকে প্রাণ হারান একাধিক ব্যক্তি।

[আরও পড়ুন: Mithun Chakraborty: সবেতেই বিতর্ক চান মমতা!”—বাঙালিদের হেনস্তা নিয়ে মুখ খুলে তোপ দাগলেন মিঠুন চক্রবর্তী,পাল্টা কটাক্ষ কুনালের]

জেলার কোতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, পাত্রসায়র, ইন্দাস এবং ওন্দা ব্লক থেকে একের পর এক মৃত্যুর খবর আসে। দিনভর চলে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত (Bankura)।

প্রথম মৃত্যু খবর আসে কোতুলপুর ব্লকের খিরি গ্রাম থেকে। বজ্রাঘাতে মৃত্যু হয় জিয়াউল হক মোল্লা। আহত হন আসিয়া মোল্লা নামে এক মহিলার। স্থানীয়রা দু’জনকে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আসিয়া মোল্লাকে মৃত ঘোষণা করেন।

এর কিছুক্ষণ পরেই খবর আসে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন পাত্রসায়ের ব্লকের কাঁটাবন গ্রামের ২০ বছরের যুবক জীবন ঘোষ। মাঠে কাজ করার সময় আচমকা বাজ পড়ে তার মৃত্যু হয়।

জয়পুর ব্লকের খড়িকাশুলি গ্রামের উত্তম ভূঁইয়া (৩৫) বজ্রাঘাতে (Bankura) প্রাণ হারান। ইন্দাস থানার বাঙালচক গ্রাম থেকে বজ্রাঘাতে মৃত্যু হয় ইসমাইল মণ্ডল (৫৫)-এর। সঙ্গে আহত হন এক মহিলা।

[আরও পড়ুন: Bankura Municipality Recruitment: জঙ্গলমহলের জেলায় পুরসভায় হেল্থ অফিসার পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন]

সবচেয়ে ভয়াবহ অবস্থা দেখা যায় ওন্দা ব্লকে। বজ্রাঘাতে মৃত্যু হয়- কামারকাটা গ্রামের নারায়ণ সাও (৪৮), কল্যাণী এলাকার তিলকা মাল (৪৯), ভাদুলডাঙ্গা গ্রামের জবা বাউরি (৩০) এবং ছাগুলিয়া গ্রামের প্রতিমা রায় (৩২)। এছাড়াও বিষ্ণুপুর ব্লকের বৈকুণ্ঠপুর এলাকায় নদীর ধারে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয় মদন বাগদি নামে ৭০ বছরের এক বৃদ্ধের।

এদিকে সোনামুখীর ভাগলুই ফেরিঘাট এলাকায় বজ্রপাতের (Bankura) তীব্রতায় একটি যাত্রীনিবাসের দেওয়াল ফেটে যায়। সেসময় সেখানে থাকা প্রায় ১০-১২ জন বাসযাত্রী আহত হন।

Related Articles