লাড্ডু ব্যবসার আড়ালেই চলত বেআইনি ফেনসিডিলের কারবার,গ্রেফতার দুই
Illegal Phencidil business

The Truth of Bengal: এদিন গৌড়বঙ্গ রোড ধরে বাংলাদেশ সীমান্তের দিকে যাওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে কৈপুকুর এলাকায়। হাবরা থানার পুলিশ একটি ১০৭ গাড়িকে আটকে তল্লাশি চালায়। আর সেই সময় গাড়ি থেকে উদ্ধার হয় বেআইনি ৯৬০ ফেনসিডিল কাফ সিরাপ।
পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় বছর তিরিশের চালক ননীগোপাল বিশ্বাস ও বছর ৩৭ এর প্রণব দত্ত বলে দুই ব্যক্তিকে। তাদের একজনের বাড়ি নগরথুবা ও অপরজনের বাড়ি শ্রীনগর এলাকায় বলে জানা গিয়েছে।পলাতক লাড্ডু ব্যবসায়ী কৃষ্ণ সাহা। জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে,কৃষ্ণ সাহা বলে অপর আরেক ব্যক্তি এই ডেলিভারির কাজ করছিল।
তবে তিনি অবশ্য পালিয়ে যান। এই কৃষ্ণ সাহারি লাড্ডুর ব্যবসা রয়েছে বলে জানা গিয়েছে ফলে লাড্ডুর ব্যবসা কে সামনে রেখে পিছনে বেআইনি ফেন্সিডিলের কারবার চলছিল বলেই মনে করছে পুলিশ। পাচারকারীদের দুজনকে গ্রেফতার করলেও অপ র পাচারকারী কৃষ্ণ সাহা কে ধরতে তল্লাশি শুরু করেছে হাবরা থানার পুলিশ।






