রাজ্যের খবর

পালা বদল চুঁচুড়া বিধানসভায়, ঘাসফুলে যোগ দিলেন নির্দল প্রার্থী সহ শতাধিক বিজেপি কর্মী

hundreds of BJP workers including independent candidates joined Ghasphule

The Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী : হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করলেও চুঁচুড়া বিধানসভায় পিছিয়ে ছিল তৃণমূল শিবির। বিধানসভায় পৌরসভা ও পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় পদ্ম শিবিরের থেকে প্রথম দিকে এগিয়ে থাকলেও শেষে ঘাসফুল শিবিরকে হারতে হয়েছে। তারপর লোকসভার ফলাফল ঘোষণা হওয়ার পর কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন। কিন্তু পালা বাদলের পালা এখনো অব্যাহত চুঁচুড়া বিধানসভায়। আজ কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৩৬ নম্বরের গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী সুমিতা ভট্টাচার্য ও ১৩৭ নম্বরে বিজেপির রাজীব কাহার সহ শতাধিক কর্মী চুঁচুড়ার বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করল।

এ বিষয় নিয়ে দুই অংশগ্রহণ প্রার্থী বলেন, “আমরা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ধারাকে মানুষের কাছে পৌঁছে দিতেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।” সদ্য বিজেপি থেকে অংশগ্রহণকারী রাজীব কাহার বলেন, “আমরা প্রথম লগ্ন থেকে বিজেপি করে আসছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতেই আজ আমরা তৃণমূলে যোগদান করলাম।”

অপরদিকে গত নির্বাচনে নির্দল প্রতীকে দাঁড়ানো সুমিতা ভট্টাচার্য বলেন, “আমরা বিগত দিনে তৃণমূলই করতাম। দলের মধ্যে কিছু মনোমালিন্যের জন্য দল ছেড়েছিলাম। আজ সব মানিয়ে নিয়ে আবার আমরা তৃণমূলে যোগদান করলাম।” দুই অংশগ্রহণকারীদের নিয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, “এরা সকলেই তৃণমূলে অংশগ্রহণ করাতে আগামী দিনে মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতে পারব আমরা। আমি দলের সকলকে বলেছি সদ্য যোগদানকারী সকলদের নিয়ে একসঙ্গে কাজ করার জন্য।”

Related Articles