রাজ্যের খবর

Horrific Road Accident: পুরুলিয়ায় জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত ৯

A tragic road accident in Purulia's Balarampur claims 9 lives after a head-on collision between a lorry and a car on National Highway 18.

Truth Of Bengal: শুক্রবার সকালে পুরুলিয়ার বলরামপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ জন (Horrific Road Accident)। ১৮ নম্বর জাতীয় সড়কে একটি ছোট গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষে ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বলরামপুর থানার পুলিশ ও পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মৃতদেহগুলি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

[আরও পড়ুন: Monsoon Rain: বৃষ্টিস্নাত গোটা রাজ্য, কবে থামবে বর্ষার ঘনঘটা?]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতরা একটি বিয়েবাড়ি থেকে ঝাড়খণ্ডের নিমডি এলাকায় ফিরছিলেন। গাড়িটিতে চালক সহ মোট ৯ জন ছিলেন। ফেরার পথে বলরামপুরের নামশোল প্রাথমিক বিদ্যালয়ের কাছে রাস্তার একটি বাঁকে তাঁদের ছোট গাড়িটির সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ছোট গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়ির যাত্রীরা গাড়ির ভেতর আটকে পড়েন। অপরদিকে, লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় (Horrific Road Accident)।

পুলিশের প্রাথমিক অনুমান, ঘন বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়াই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। পাশাপাশি দুর্ঘটনার সময় চালকের ঘুমিয়ে পড়া বা মদ্যপ অবস্থায় থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, “মৃতদেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো, তা নিয়ে তদন্ত চলছে।”

[আরও পড়ুন: Horoscope Prediction: সিদ্ধিদাতার গনণায় শুভ পরিবর্তনের ইঙ্গিত, কেমন কাটবে শুক্র?]

আহতদের তড়িঘড়ি উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা ৯ জনকেই মৃত ঘোষণা করেন। জানা গেছে, নিহতরা ঝাড়খণ্ডের নিমডি থানার অন্তর্গত মুরু, লকড়ি এবং বান্দু গ্রামের বাসিন্দা।

এই ঘটনায় বলরামপুর থানার পুলিশ উভয় গাড়িকেই আটক করেছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, তবে পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে (Horrific Road Accident)।

Related Articles