হাতির হানায় দুর্বিষহ জীবন ডুয়ার্সের মেটেলি ব্লকের বাসিন্দাদের
Elephant makes life miserable for residents of Duars Metali Block
Truth Of Bengal: ডুয়ার্সের চাপড়ামারী জঙ্গল থেকে মূর্তি নদী পেরিয়ে একটি হাতি চলে আসে মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে। এই চা বাগানের কুঞ্জ লাইনে চারটি ঘর ভাঙে হাতিটি। খাদ্যদ্রব্য সাবার করে ঘরের আসবাবপত্র নষ্ট করে। বাগানের কুঞ্জ লাইনের আমান ওরাওঁ, সাহিল ওরাওঁ, করণ মুন্ডা ও রাজনী ওরাওঁ এর ঘর গুঁড়িয়ে দেয় হাতিটি।
এই সময় কোনক্রমে ঘর থেকে পালিয়ে বাঁচেন বাসিন্দারা। প্রায় ঘণ্টা দুয়েক পর বাসিন্দাদের চিৎকারে হাতিটি ওই এলাকা থেকে পালিয়ে যায়। পরবর্তীতে মহাবারি দেওপানি বস্তিতে গিয়ে দুটি ঘর ভাঙে হাতিটি। বুধবারের পর আবারো এই ঘটনা। রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।
ঘটনার প্রেক্ষিতে বাসিন্দাদের দাবি, হাতির হানা রুখতে বন দফতরের তরফে কোন ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। আগের ঘটনা থেকেও বন দফতরের কোন শিক্ষা নেই। বন দফতরের তরফে জানানো হয়েছে, খবর পেলেই সংশ্লিষ্ট এলাকায় গিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার কিলকোট চা বাগানের কোঠি লাইনে হাতির হানায় ৭ টি ঘর ভেঙে পড়ে। ঘরে থাকা খাদ্যদ্রব্য সাবার করে হাতিটি। আসবাবপত্রও নষ্ট করে। সেদিনও বন দফতরের বিরুদ্ধে একই অভিযোগ তোলেন বাসিন্দারা। রাতে এলাকায় বন দফতরের তরফে টহলদারির ব্যবস্থা রাখতে দাবি জানিয়েছিলেন গ্রামবাসীরা।






