Domestic Violence: পরকীয়ায় লিপ্ত ‘অভিনেত্রী’ স্ত্রী! সন্দেহের বশে ধারাল অস্ত্রের কোপ, গ্রেফতার স্বামী
Popular Kannada actress Manjula Shruti was critically injured after her husband allegedly attacked her with a sharp weapon at their Bengaluru residence.
Truth Of Bengal: বেঙ্গালুরুতে এক অভিনেত্রীকে কোপানোর (Domestic Violence) অভিযোগ উঠল তাঁর স্বামী বিরুদ্ধে। স্বামীর হাতে আক্রান্ত হলেন জনপ্রিয় কন্নড় অভিনেত্রী মঞ্জুলা শ্রুতি। বেঙ্গালুরুর এক আবাসনে স্বামীর ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন কন্নড় অভিনেত্রী। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে চলচ্চিত্র মহলে।
পুলিশ সূত্রে খবর, গত ২০ বছর ধরে মঞ্জুলার সঙ্গে বিবাহিত সম্পর্ক ছিল অমরেশ নামক এক ব্যক্তির। তাঁদের দুটি সন্তানও রয়েছে। একসময় প্রেম থেকেই শুরু হয়েছিল তাঁদের সম্পর্ক, কিন্তু সেই সম্পর্কেই নেমে এল অন্ধকার। স্বামী অমরেশ কিছুদিন ধরে সন্দেহ করছিলেন যে, স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এর থেকেই শুরু হয় লাগাতার অশান্তি (Domestic Violence)।
[আরও পড়ুন: Campus Tragedy: অধ্যাপকের লালসার শিকার ছাত্রী, বিচারের দাবিতে কলেজের মধ্যেই নিজের গায়ে আগুন]
অশান্তি ক্রমেই চরমে ওঠায়, মঞ্জুলা স্বামীর বাড়ি ছেড়ে ভাইয়ের বাড়িতে থাকতে শুরু করেন। সেখানেও অমরেশ গিয়ে উত্তেজনা তৈরি করতেন বলে অভিযোগ। এর পরেই মঞ্জুলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে ফের মিটমাট হয়, এবং মঞ্জুলা স্বামীর কাছে ফিরে যান। কিন্তু অভিযোগ, পরের দিন অর্থাৎ ৪ জুলাই, সকালবেলা ছেলে-মেয়েরা স্কুলে চলে গেলে, অমরেশ আচমকা মঞ্জুলার উপর চড়াও হন। প্রথমে রাগে দেওয়ালে তাঁর মাথা ঠুকে দেন। এরপর ধারাল অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারেন গলা, পাঁজর এবং পায়ে। রক্তাক্ত অবস্থায় অভিনেত্রী চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন (Domestic Violence)।
[আরও পড়ুন: Supriya Das: আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে ছয়টি পদক জিতে দেশকে গর্বিত করলেন মালদার গৃহবধূ সুপ্রিয়া দাস]
মঞ্জুলাকে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা সঙ্কটজনক হলেও, প্রাণে বাঁচানোর চেষ্টা চলছে। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী অমরেশকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পর থেকেই দক্ষিণী সিনেমা মহলে নেমে এসেছে তীব্র প্রতিক্রিয়া। অভিনেত্রীদের নিরাপত্তা, পারিবারিক সহিংসতা এবং মানসিক চাপ নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, পারিবারিক সহিংসতার এই ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সেইসঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে (Domestic Violence)।






