রাজ্যের খবর
সোমে সন্দেশখালি সফরে মুখ্যমন্ত্রী, অংশ নেবেন সরকারি অনুষ্ঠানে
Chief Minister to visit Sandeshkhali on Monday, will attend government functions

Truth Of Bengal: সোমবার সন্দেশখালি সফরে মুখ্যমন্ত্রী। সেখানে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০ হাজার সাধারণ মানুষ পাবেন সরকারি সুবিধা। সন্দেশখালির বাসিন্দাদের মুখ্যমন্ত্রী বার্তা দেবেন যে, নিরাপত্তা চাদরে সন্দেশখালি তিনি ঢেকে রেখেছে।
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের আগে খবরের শিরোনামে ছিল সন্দেশখালি। সেখান থেকে উঠে এসেছিল নানা অভিযোগ। যার মধ্যে জমি দখল থেকে শুরু করে মহিলাদের উপর অত্যাচারের মতো নিন্দনীয় অভিযোগ শোনা গিয়েছে। যার জেরে গত লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়। তবে তবুও সেই লোকসভা ভোটে জয় লাভ করেছিল তৃণমূল। এবার সেই সন্দেশখালিতে সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।






