রাজ্যের খবর
দার্জিলিংয়ের জেলাশাসক ও শিলিগুড়ির পুলিশ কমিশনারকে দিল্লিতে তলব কেন্দ্রের
সে বিষয়ে তিন দিনের মধ্যে রাজ্যকে জানাতে হবে।
Truth of Bengal: উত্তরবঙ্গে রাষ্ট্রপতির ‘প্রটোকল’ সংক্রান্ত বিষয় নিয়ে দার্জিলিংয়ের জেলাশাসক এবং শিলিগুড়ির পুলিশ কমিশনারকে কেন্দ্রীয় ডেপুটেশনে চাইল কেন্দ্র। এ বিষয়ে রাজ্য সরকারকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। চিঠিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট দুই আধিকারিককে ডেপুটেশনে পাঠানো সম্ভব কি না, সে বিষয়ে তিন দিনের মধ্যে রাজ্যকে জানাতে হবে।
সম্প্রতি রাষ্ট্রপতির সফর ঘিরে প্রটোকল সংক্রান্ত যে বিতর্ক তৈরি হয়েছিল, তার জেরেই এই পদক্ষেপ হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, রাষ্ট্রপতির সাম্প্রতিক উত্তরবঙ্গ সফরের সময় প্রটোকল মানা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই ঘটনাকে ঘিরে কেন্দ্র-রাজ্য প্রশাসনের মধ্যে টানাপোড়েনও তৈরি হয়। তারই প্রেক্ষিতে এই দুই আধিকারিককে কেন্দ্রীয় ডেপুটেশনে চাওয়া হয়েছে বলে মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ।






