কলকাতা

শিলিগুড়তে দোলের মেগা প্রস্তুতি! ২০ হাজারি ভিড় সামলাতে ড্রোনে নজরদারি পুলিশের

এই বাড়তি নজরদারিতে একদিকে যেমন পুলিশ মোতায়েন থাকবে থাকবে ড্রোনের মাধ্যমেও নজরদারি।

Truth of Bengal: হাতে মাত্র কয়েকদিন তারপরেই গোটা রাজ্যবাসী মেতে উঠবে দোলে। আর ঠিক তাই যাতে দোলে কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটে তার আগেই শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগরে দোল কমিটি গুলোকে নিয়ে বৈঠক করল পুলিশকর্তারা। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন এসডিপিও নকশালবাড়ি সৌমজিৎ রায়, এসজেডি এর বোর্ডের সদস্য কাজল ঘোষ, ট্রাফিক ইন্সপেক্টর পূর্ণেন্দু মুখার্জি, ফাঁসিদাওয়া থানার ভারপ্রাপ্ত ওসি সুদীপ কুমার বিশ্বাস, বিধান নগর থানার ওসি প্রীতম লামা, বিধান নগর ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোতি খালকো সহ বিধান নগরের বিভিন্ন দোল কমিটির সদস্যরা।

পাশাপাশি এলাকার বিশিষ্টরা উপস্থিত ছিলেন। এদিন পুলিশের তরফ থেকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন থাকবে বিশাল পুলিশ বাহিনী। এই বিষয়ে এইচ ডি পি ও নকশালবাড়ি সৌমজিৎ রায় বলেন “প্রত্যেকবারের ন্যায় এই বছর বিধাননগরে খুব বড় আকারে পালিত হবে দোল। প্রায় কুড়ি হাজারের মতো লোক একসঙ্গে জমায়েত হয়। আর এইবারের দোলটা খুব উল্লেখযোগ্য তার কারণ পবিত্র রমজান মাস চলছে। আমরা সব কমিটি ও সব অর্গানাইজারদের সঙ্গে কথা বলে আমরা মিটিং করলাম। আমাদের যা গাইডলাইন রয়েছে তা ব্যক্ত করলাম। আজকে থেকেই মাইকিং শুরু হবে। এর পাশাপাশি তিনি আরো বলেন আমাদের বাড়তি নজরদারি অবশ্যই থাকবে।

এই বাড়তি নজরদারিতে একদিকে যেমন পুলিশ মোতায়েন থাকবে থাকবে ড্রোনের মাধ্যমেও নজরদারি। ইতিমধ্যে স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। আর তাছাড়া তো সরকারি সমস্ত নাম্বার রয়েছে আমরা চেষ্টা করব সেখানে যদি কোন ফোন আছে তা সমস্ত টাই খতিয়ে দেখতে। পুলিশ সমস্ত দিক থেকে প্রস্তুত রয়েছে কঠোর হাতে সমস্তটাই দেখা হচ্ছে।

Related Articles