ASHA Workers Protest: রানাঘাটে ৮ দফা দাবিতে বিক্ষোভে উত্তাল আশা কর্মীরা
এর আগেও একাধিকবার তারা বিভিন্ন দফতরে এ বিষয়ে জানিয়েছে। কিন্তু কোন কাজ হয়নি।
মাধব দেবনাথ,নদিয়া: মাসিক ১৫ হাজার টাকা বেতন, সমস্ত প্রকার ভাতা প্রধান ৮ দফা দাবি নিয়ে কর্মবিরতি রেখে বিক্ষোভ আশা কর্মীদের। এদিন নদীয়া জেলা আসা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে রানাঘাট আদালতের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি দীর্ঘদিন ধরে তারা কাজ করে আসছেন। দিনরাত পরিশ্রম করেও তাদের পরিশ্রমের সাম্মানিক টুকু দেওয়া হচ্ছে না। এর আগেও একাধিকবার তারা বিভিন্ন দফতরে এ বিষয়ে জানিয়েছে। কিন্তু কোন কাজ হয়নি।
অবশেষে দিন কর্ম বিরতি দেখে বিক্ষোভে নামলো আশা কর্মীরা। তাদের দাবি তাদের ন্যূনতম ১৫০০০ টাকা বেতন দিতে হবে। পাশাপাশি মৃত্যুর পর পাঁচ লক্ষ টাকা সরকারি তরফ দিতে হবে। এবং সরকারি যে সমস্ত বিভিন্ন ভাতা রয়েছে তার সব কটি প্রদান করতে হবে। এর পাশাপাশি মোট আট দফা দাবি নিয়ে তারা এদের বিক্ষোভ দেখায়। তারা বলেন যতদিন না পর্যন্ত সরকার তাদের দাবি মেনে নিচ্ছে ততদিন এই আন্দোলন চলতে থাকবে। স্বাভাবিকভাবেই আশা কর্মীদের এই আন্দোলন যথেষ্টই প্রভাব ফেলবে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবায়। কিন্তু দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনর আশা কর্মীরা।






