কৃষক দিবসে রাজ্য সরকারের বড় উপহার! আলুর দাম কুইন্টাল পিছু ৯৫০ টাকা করল রাজ্য
সমবায় দফতরের অধীনে থাকা হিমঘরগুলির পাশাপাশি রাজ্যের প্রায় সমস্ত হিমঘরই এই প্রকল্পে অংশ নিচ্ছে।
Truth Of Bengal: কৃষক দিবসের দিনেই রাজ্যের আলু চাষিদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। আলুর অভাবী বিক্রি রোধ করতে এবং চাষিদের লাভজনক দাম নিশ্চিত করতে আগের মতোই চালু রাখা হয়েছে ‘আলু সংগ্রহ’ প্রকল্প। পাশাপাশি আলুর ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে কুইন্টাল পিছু ৯৫০ টাকা করা হয়েছে বলে জানানো হয়েছে।
কৃষক দিবসে রাজ্য সরকারের বড় উপহার! আলুর দাম কুইন্টাল পিছু ৯৫০ টাকা করল রাজ্য pic.twitter.com/8yQdFl8dH7
Related Articles— TOB DIGITAL (@DigitalTob) March 15, 2026
রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন বহু আলু চাষি। সমবায় দফতরের অধীনে থাকা হিমঘরগুলির পাশাপাশি রাজ্যের প্রায় সমস্ত হিমঘরই এই প্রকল্পে অংশ নিচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক আলু চাষিদের সুবিধার কথা মাথায় রেখে হিমঘরগুলিতে ৩০ শতাংশ জায়গা সংরক্ষিত রাখা হয়েছে, যাতে তাঁরা সহজেই নিজেদের উৎপাদিত আলু সংরক্ষণ করতে পারেন।
একই সঙ্গে আন্তঃরাজ্য বাণিজ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে প্রশাসন। জানানো হয়েছে, আলু পাঠানোর ক্ষেত্রে অন্য রাজ্যের উপর কোনও নিষেধাজ্ঞা নেই। রাজ্যের মানুষের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত আলু অন্য রাজ্যে রপ্তানি করতে চাইলে সরকার তাতে বাধা দেবে না। বরং কৃষকদের স্বার্থে আন্তঃরাজ্য বাণিজ্যকে উৎসাহ দেওয়া হচ্ছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বাংলার কৃষকদের আর্থিক সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। কৃষক দিবসে এই ঘোষণা আলু চাষিদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।


