রাজ্যের খবর
তামার কাজে ব্যবহৃত সিলিন্ডার বাস্ট করে অগ্নিদগ্ধ ৬, ঘটনাস্থলে পুলিশ
6 burned by busting a cylinder used for copper work

The Truth Of Bengal : এমনি ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নুনিয়াগোদা এলাকায়। জানা যায় নুনিয়াগোদা এলাকায় একটি তামা ও রুপোর গহনা তৈরীর কারখানাতে কাজ করার সময় হটাৎ করে তামা ও রুপোর কাজে ব্যবহৃত সিলিন্ডার বাস্ট করে, সিলিন্ডার বাস্ট করা মাত্রই অগ্নিদগ্ধ হয় ওই কারখানাতে জুক্ত ৬ জন কর্মী।
বিকট শব্দে স্থানীয়রা এসে উদ্ধার করে ওই সমস্ত কর্মচারীদের। ঘটনার খবর দেওয়া হয় দাসপুর থানায়, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে এসে উপস্থিত হয়ে দাসপুর থানার পুলিশ। পুলিশ এসে গুরুতরভাবে অগ্নিদগ্ধ হওয়া ৬ জন কর্মচারীকে উদ্ধার করে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই কারখানার মালিকের নাম বাপি চাকি,৯-১০ জনের মত কর্মচারি ছিলেন সেই সময়। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
FREE ACCESS






