রাজ্যের খবর

ভোটমুখী ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১

1 arrested with firearms in polling canning

The Truth Of Bengal : ক্যানিং:  গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ে। লোকসভা নির্বাচনের আগে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

সুত্রের খবর, সোমবার ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে আটক এক। ধৃতের নাম আজিবর মোল্লা। ক্যানিং থানার শ্যামসুন্দর কলোনি থেকে তাকে সোমবার রাতে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হবে। এরপর ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ইসরাফিল শেখ নামে আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, ইসরাফিলের কাছ থেকে অস্ত্র কিনেছিল আজিবর প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ধৃতদের দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরও তদন্ত করতে চাইছে পুলিশ।

 

Related Articles