সরকারি চাকরিজীবী স্ত্রীর অত্যাচারের জের! ভিডিও বানিয়ে আত্মঘাতী স্বামী
Husband commits suicide after making video of himself being tortured by his government employee wife
Truth of Bengal: সুখী দাম্পত্য জীবনের নেপথ্যে রয়েছে কঠিন বাস্তব। স্ত্রী সরকারি চাকরি পেতেই শুরু স্বামীর ওপর মানসিক অত্যাচার। আর তাতেই অতিষ্ঠ হয়ে আত্মঘাতী হলেন স্বামী। এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়া জেলায়। স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক যুবক আত্মহত্যা করেছেন।
তবে জীবন নিয়ে চরম সিদ্ধান্ত নেওয়ার আগে একটি ভিডিও তৈরি করেছিলেন ওই যুবক। সেখানেই তিনি বলেন, যখন তোমরা এই ভিডিওটি পাবে, তখন আমি এই পৃথিবীতে থাকব না। যদি ছেলেদের জন্য আইন থাকত, তাহলে হয়তো আমি এই ভুল পদক্ষেপ নিতাম না। আমার স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনের মানসিক নির্যাতন আমি সহ্য করতে পারছিলাম না। সেই কারণেই আমি এই পদক্ষেপ নিচ্ছি। বাবা, মা, আমাকে ক্ষমা করো।
আত্মঘাতী ওই যুবক মোহিত যাদব। তিনি একটি সিমেন্ট কোম্পানিতে ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত ছিলেন। জানা গিয়েছে কিছুদিন সম্পর্কে থাকার পর, তিনি প্রিয়া যাদব নামে এক মেয়েকে বিয়ে করেন। জীবনে সবকিছু ঠিকঠাক চলছিল। তবে, প্রিয়া বিহারের সমস্তিপুরে প্রাথমিক শিক্ষিকা হিসেবে যোগদান করতেই বদলে যায় তাদের দাম্পত্য জীবন। আচমকাই স্ত্রী বাড়ি এবং জমি তার নামে হস্তান্তরের জন্য মোহিতের ওপর চাপ দিতে শুরু করে। শুধু তাই নয় স্ত্রীকে বাড়ি এবং সম্পত্তি না দিলে আমাকে এবং আমার পরিবারকে মিথ্যা যৌতুকের অভিযোগে ফাঁসিয়ে দেবে বলে হুমকি দেওয়া হয়। আর এই অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার সিদ্ধান্ত নিই। আর এই পুরো বিষয়টি আত্মহত্যার আগে, মোহিত একটি ভিডিওতে জানান। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখন কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।






