Truth Of Bengal: এসআইআর ইস্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে তোলপাড় চলছে বাংলায়। শাসক-বিরোধী তরজায় সরগরম বঙ্গ রাজনীতি। এই আবহাওয়ায় বিএলওদের প্রশিক্ষণ ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হল বেশ কয়েকটি জেলায়। সরকারি কর্মীদের একাধিক দাবিদাওয়া ঘিরে শনিবার উত্তপ্ত নজরুল মঞ্চের পরিস্থিতি। শুধু তাই নয়, একই অবস্থা দুর্গাপুর মহকুমা শাসকের দফতরেও। এর সঙ্গে দেওয়া হল হুশিয়ারিও।
আরও পড়ুন: H-1B Visa Rules: এইচ-১বি-তে ‘চাকরি ছিনতাই’-এর অভিযোগ তুলে ট্রাম্প প্রশাসনের বিস্ফোরক বিজ্ঞাপন
শনিবার গোটা বিষয়টি নিয়ে নজরুল মঞ্চে দেখা যায় চরম গন্ডগোলের পরিবেশ। এক শিক্ষিকার বক্তব্য, “যেই ফর্ম আজ দেওয়া হয়েছে, কিছুই বলা নেই সেটায়। এটা দিয়ে আমরা প্রমাণ দেখাতে পারব না স্কুলে যে আমরা এসেছিলাম বিএলও ট্রেনিংয়ে। ঠিকঠাক প্রমাণ দেওয়া হয়েছিল আগের দিনগুলিতে। আমাদের এটাই দাবি যে আজও এমন এক ফর্ম দিতে হবে, যা আমরা স্কুলে দেখে বলতে পারব যে আজ আমরা ট্রেনিংয়ে এসেছিলাম।” অন্য এক শিক্ষিকা বলেছেন, “কাজ করতে চাই আমরা। কিন্তু আমাদের পক্ষে পর্যাপ্ত প্রমাণ ও নিরাপত্তা দিতে হবে কমিশনকে। নাহলে পারব না কাজ করতে।”
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিএলওদের। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিহারের ৫২ জন বিএলওর জেলে থাকার প্রসঙ্গ টেনে আনেন এবং জানান, “তাঁরা কিন্তু জামিন পাননি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে। আমরা সমস্ত নথি-তথ্য জোগাড় করে দেবো।” তবে ছেড়ে কথা বলেনি তৃণমূল কংগ্রেসও। ঘাসফুল শিবিরের তরফ থেকেও কমিশনে নালিশ ঠোকা হয়েছে। চিঠি দিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের অনুরোধ জানিয়েছেন।






