খেলা

আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে জয় ইউনাইটেডের

ইউনাইটেডের হয়ে জয়সূচক গোলটি করেন এম শ্রীনাথ

Truth Of Bengal: রবিবার চলতি বছরের আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাব (United Sports)। কল্যাণী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে ১-০ গোলে লালকমলের ছেলেরা পরাজিত করল গোকুলাম কেরলা এফসিকে। ইউনাইটেডের হয়ে জয়সূচক গোলটি করেন এম শ্রীনাথ।

আরও পড়ুনঃ বিহারের মোতিহারীতে নৌকাডুবি! তিন জনের মর্মান্তিক মৃত্যু, ১১ জনকে উদ্ধার

চলতি বছরে কলকাতা প্রিমিয়ার লিগেও যথেষ্ট নজর কেড়েছিল ইউনাইটেড স্পোর্টস। এবার সেই ধারা বজায় রেখে শিল্ডের প্রথম ম্যাচেই গোকুলামকে পরাজিত করল তারা। ইউনাইটেড এর পরের ম্যাচে মুখোমুখি হবে হোসে মোলিনার মোহনবাগান সুপার জায়ান্টের। আগামী ১৫ তারিখ  সেই ম্যাচ অনুষ্ঠিত হবে। (United Sports)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এদিকে প্রথম ম্যাচে কামিন্স-ম্যাকলারেনরা যেমন জয় পেয়েছেন তেমনই জয় পেয়েছে ইউনাইটেড স্পোর্টসও। সুতরাং ইউনাইটেড বনাম বাগানের ম্যাচ একটা হাড্ডাহাড্ডি  লড়াই হবে বলেই মনে করা হচ্ছে। (United Sports)

 

 

Related Articles