খেলা

দেশের জার্সিতে আগামী বিশ্বকাপে ৮ নম্বর স্থানে জায়গা পাকা করতে মরিয়া শার্দূল

Truth Of Bengal:  ২০২৭ সালে অনু্ষ্ঠিত হবে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ। সেই বিশ্বকাপে রোহিত ও বিরাটকে আদৌ টিম ইন্ডিয়ার জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে কি না তা নিয়ে জোর জল্পনা চলছে। তার মধ্যেই জাতীয় দলের হয়ে এই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন বছর ৩৪-এর শার্দূল ঠাকুর। শুধু খেলার স্বপ্নই নয়, কোন পজিশনে তিনি ব্যাটিং করতে চান তাও জানাতে ভুললেন না শার্দূল। (Shardul Thakur)

আরও পড়ুনঃ Mallikpur: জগদ্ধাত্রী প্রতিমা ভাঙাকে কেন্দ্র করে রণক্ষেত্র মল্লিকপুর! দুষ্কৃতীদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল জনতা

শার্দূল চলতি মরসুমে রঞ্জি ট্রফিতে মুম্বই দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ছত্তিশগড়ের বিরুদ্ধে ম্যাচ ছিল মুম্বইয়ের। সেই ম্যাচে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় মুম্বইকে। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শার্দূল জানান, ‘আমার মূল লক্ষ্যই হচ্ছে জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপ খেলা। কিন্তু তার আগে আমাকে ঘরোয়া ট্রফিতে ভাল পারফরম্যান্স করতে হবে। তা হলেই কাজটা আমার পক্ষে অনেক সহজ হবে।’ (Shardul Thakur)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

মুম্বই অধিনায়ক আরও জানান, ‘যেহেতু ২০২৭ সালের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে, তাই ওই পজিশনে একজন দলের একজন অলরাউন্ডার দরকার। সুতরাং আমার লক্ষ্য হচ্ছে ওই পজিশনের জন্য যাতে আমি দলে স্থান পেতে পারি। এবং আরও একটা কথা আমি বলতে চাই, সেটা হল জাতীয় দলের স্বার্থে নির্বাচকরা যখনই আমাকে ডাকবেন, আমি তখনই প্রস্তুত আছি দেশের স্বার্থে লড়াই করার জন্য।’ রঞ্জিতে আগামী ম্যাচে মুম্বইয়ের হয়ে তিনি ও যশস্বী যে ওপেন করবেন তাও জানাতে ভুললেন না শার্দূল। (Shardul Thakur)

 

Related Articles