খেলা

Jayden Seales: “বেশ স্পেশাল” অজিদের বিরুদ্ধে ফাইফার নিয়ে দাবি সিলসের

Jayden Seales delivered a searing spell against Australia, claiming a sensational five-wicket haul on Day 1 of the Test in Bridgetown.

Truth Of Bengal: দেখতে দেখতে ব্রিজটাউনে শুরু হল অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ(Jayden Seales)। প্রথম দিনেই তাক লাগিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। শক্তিশালী অস্ট্রেলিয়াকে তারা গুটিয়ে দিল ১৮০ রানে, যা, বলা বাহুল্য, অনেকেই কল্পনা করতে পারেনি। ক্যারিবিয়ান বোলারদের দাপটে রীতিমতো মাথানত করতে বাধ্য হন অজি ব্যাটাররা। যদিও দিনের শেষে তারাও চাপে ফেলেছে রস্টন চেজদের। এই পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫৭।

[আরও পড়ুন: Doors: চা বাগান থেকে উদ্ধার বিশালাকার অজগর]

তবে এই সবকিছুর মাঝে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে তরুণ ক্যারিবিয়ান পেসার জেডেন সিলসের বোলিং। ম্যাচের প্রথম দিনই তিনি নিজের ঝুলিতে তুলেছেন পাঁচটি উইকেট। বলা ভালো, তাঁর ফাইফার একেবারে কোমর ভেঙে দিয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারের। যদিও অন্য প্রান্ত থেকে তাঁকে বেশ সাহায্য করেছেন শামার জোসেফ। তিনি তোলেন চারটি উইকেট(Jayden Seales)।

FB POST: https://www.facebook.com/share/v/16S2iLYRGU/

প্রথম দিনের খেলা শেষে নিজের বোলিং প্রসঙ্গে বক্তব্য রাখেন সিলস। তিনি বলেন, “এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছি এবং চোট পেয়েছিলাম। তাদের বিরুদ্ধে খেলা এবং প্রথম দিনে ফাইফার তোলা বেশ স্পেশাল। আমরা জানতাম ওদের ব্যাটাররা আমাদের আক্রমণ করবে, তাই আমাদের পরিকল্পনা ছিল ফুল বোলিং করা এবং যতটা সম্ভব স্টাম্পের দিকে করা।” এরপর তাঁর সতীর্থ শামার জোসেফের প্রশংসা করেন তিনি। সিলস বলেন, “ও দারুন বোলিং করেছে আজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ও খেলতে ভালোবাসে। ও অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে প্যাভেলিয়নে পাঠায় এবং আমাদের কাজটা সহজ করে তোলে(Jayden Seales)।”

Related Articles