Men’s Hockey Asia Cup: এশিয়া কাপ হকিতে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা
সংবাদ সংস্থা সূত্রে খবর, দুটি হাইভোল্টেজ টুর্নামেন্টের কোনওটিতেই প্রতিবেশী দেশ পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
Truth of Bengal: পহেলগাঁও-এ জঙ্গি হামলার পর ভারত এবং পাকিস্তান দুই দেশের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করেছিল। এমনকি ভারত এই ঘটনা পরই অপারেশন ‘সিঁদুর’ পরিচালনা করে। তার পর থেকেই ভারতের সঙ্গে সমস্ত বিষয়েই ক্রমশঃ সম্পর্কের অবনতি হতে থাকে প্রতিবেশী দেশটির। এই পরিস্থিতিতেই ভারতের মাটিতে আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ এবং তারপর নভেম্বরে বসবে জুনিয়ার হকির আসর। এই টুর্নামেন্টের সূচি গত শনিবার প্রকাশিত হয়। সেই সূচিতে ভারত এবং পাকিস্তান দুটি দেশ একই গ্রুপে রয়েছে। জুনিয়ার বিশ্বকাপের আগে এশিয়া কাপ হকি টুর্নামেন্টের আসর বসবে ভারতে। সেই টুর্নামেন্ট চলার সময়ই বোঝা যাবে পাকিস্তান ভারতের মাটিতে জুনিয়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে কি না। সংবাদ সংস্থা সূত্রে খবর, দুটি হাইভোল্টেজ টুর্নামেন্টের কোনওটিতেই প্রতিবেশী দেশ পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।(Men’s Hockey Asia Cup)
[আরও পড়ুনঃ Kartik Maharaj: ধর্ষণ ও বলপূর্বক গর্ভপাত কাণ্ড! এবার কার্তিক মহারাজকে পুলিশি নোটিশ]
যদিও এই বিষয়ে পাকিস্তান হকি ফেডারেশনের এক কর্তা জানান, ‘আমরা ভারতে আয়োজিত দুটি প্রতিযোগিতাতেই অংশগ্রহণ করতে ইচ্ছুক। এবং সেই মতো প্রস্তুতিও নিচ্ছেন আমাদের দেশের খেলোয়াড়রা।’ কিন্তু পাক হকি কর্তার এমন মন্তব্যের পরও এশিয়ান হকি ফেডারেশন এবং ভারতীয় হকি ফেডারেশনের পক্ষ থেকে এই বিষয়ে কোনও নিশ্চয়তার বার্তা পাওয়া যায়নি।(Men’s Hockey Asia Cup)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
এই প্রসঙ্গে ভারতীয় হকি ফেডারেশনের প্রেসিডেন্ট দিলীপ তির্কে জানান, ‘আমরা এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশাবলী মতোই চলব। তারা যেভাবে বলবেন সেই মতো পরিকল্পনা গ্রহণ করা হবে। সরকার যে নির্দেশ আমাদের দেবে, আমরা সঙ্গে সঙ্গেই তা জানিয়ে দেব এশিয়ান হকি ফেডারেশনের কর্তাদের।’(Men’s Hockey Asia Cup)
প্রসঙ্গত, আগামী বছর নভেম্বর নেদারল্যান্ডস ও বেলজিয়ামে বসবে হকি বিশ্বকাপের আসর। তার আগে এশিয়া কাপের ১২তম সংস্করণে চ্যাম্পিয়ন দল সরাসরি সুযোগ পাবে এই বিশ্বকাপে খেলার। এখন দেখার শেষ পর্যন্ত ভারতে আয়োজিত হকির দুই মেগা ইভেন্টে পাকিস্তান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কি না।






