রাজনীতি
Trending

ভোটের মুখে রাজনীতি থেকে অব্যাহতি চান পদ্ম সাংসদ গম্ভীর! কারণও জানালেন কেকেআর মেন্টর

MP Gautam Gambhir wants to be released from politics!

The Truth Of Bengal : লোকসভা ভোটের আগেই ছন্দপতন। সক্রিয় রাজনীতি থেকে অব্যহতির ইচ্ছাপ্রকাশ করলেন পদ্ম সাংসদ গৌতম গম্ভীর। ২০১৯ লোকসভা ভোটে বিজেপির টিকিটে তিনি পূর্ব দিল্লি থেকে জিতে সাংসদ হয়েছিলেন। কেকেআরকে সবটুকু সময় দেওয়ার জন্য রাজনৈতিক দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা কর‌লেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। রাজনীতি ছাড়তে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন করলেন গম্ভীর। শনিবারই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গম্ভীর তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‌দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে অনুরোধ করছেন রাজনৈতিক দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য। তার একাধিক ক্রিকেটীয় কমিটমেন্ট রয়েছে আগামীতে। সেদিকে মনোনিবেশ করতে চান তিনি। তাকে জনগণের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চে বিজেপিতে যোগ দেন গম্ভীর। লোকসভা ভোটে জিতে সাংসদও হন। তবে সূত্রের খবর, ২০২৪ সালের ভোটে তাঁকে টিকিট দেওয়া হবে না বলে একটা কানাঘুষো চলছে। সেকারণেই রাজনীতি থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন গম্ভীর। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই বিজেপির তারকাপ্রার্থীদের নিয়ে জল্পনা চলছে। এর মধ্যে খাস দিল্লিতেই অভিনেতা ও মোদী ঘনিষ্ঠ বলে পরিচিত অক্ষয় কুমারকে টিকিট দেওয়ার কথা শোনা গিয়েছিল। এমনও বলা হয়েছিল যে, চাঁদনি চক থেকে অক্ষয়কে টিকিট দিতে পারে পদ্ম শিবির। অন্য দিকে, গম্ভীরের প্রাক্তন সতীর্থ ক্রিকেটার যুবরাজ সিংহকে নিয়েও শুরু হয়েছিল জল্পনা।

তবে দিল্লি নয়, পঞ্জাবে অভিনেতা সাংসদ সানি দেওলের কেন্দ্র গুরদাসপুরে তাঁকে বিজেপির তরফে লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া হতে পারে বলে জল্পনা চলছিল। এর মধ্যেই শুক্রবার একটি সংবাদ মাধ্যম জানায়, অক্ষয়ের ঘনিষ্ঠ সূত্রে বলা হয়েছে, তিনি এখনই তাঁর বিনোদনের জগতের সীমার বাইরে পা রাখতে চান না। ঘটনাচক্রে একই দিনে যুবরাজও এক্স হ্যান্ডলে পোস্ট করে জানান, তাঁকে নিয়ে গুরদাসপুরের আসন নিয়ে যে জল্পনা তা সত্য নয়। তিনি গুরদাসপুর থেকে লোকসভা নির্বাচনে লড়ছেন না। এই পরিস্থিতির মধ্যেই শনিবার সমাজ মাধ্যমে রাজনীতি থেকে অব্যাহতি চেয়ে পোস্ট করেন গম্ভীর। তবে গম্ভীরের ঘনিষ্ঠ সূত্রে খবর গম্ভীরের সিদ্ধান্তের সঙ্গে এই ঘটনাপ্রবাহের কোনও যোগ নেই।

 

 

FREE ACCESS

Related Articles