অফবিট

ভুল বোতামে হাত পড়তেই হাপিস ২ হাজার কোটি টাকা! ব্যাঙ্ককর্মীর কাণ্ডে হইচই

Sleepy bank employee accidentally transfers Rs 2000 crore know what happened next

Truth Of Bengal: কাজ করতে করতে বুজে এসেছিল চোখ। ঘুমের ঘোরে কিবোর্ডে ভুল কি প্রেস করতেই কেলেঙ্কারি! ৫৭৪৪ টাকার জায়গায় ট্রান্সফার হয়ে যায় ২ হাজার কোটি টাকা। ২০২১ সালে এই ঘটনা ঘটেছিল জার্মান ব্যাঙ্কে।

জানা যায়, বিপুল পরিমাণ টাকা ট্রানজ্যাকশন দেখে নেন আরেকজন কর্মচারী। তাঁর তৎপরতায় বড়সড় আর্থিক বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেছিল সেবার। কিন্তু, এরপরই চাকরি চলে যায় সুপারভাইজারের।

তবে, হেসের আদালত জানাল, এইভাবে সুপারভাইজারের চাকরি নিয়ে নেওয়া অন্যায়। আদালত বলে, এটা ঠিক যে সুপারভাইজার ভুলটি খেয়াল করেননি। তবে, তার জন্য তাঁকে চাকরি থেকে বের করে দেওয়া যায় না।

বিচারকরা বলেন, ‘তাঁর কাজ ছিল প্রতিদিন প্রায় ৮১২ টি নথি খতিয়ে দেখা। এত চাপের মাঝে ভুল ত্রুটি ধরা পড়া মুশকিল। এমন কোনও তথ্য মেলেনি যাতে প্রমাণ হয় যে এই ব্যক্তির কোনও অসৎ উদ্দেশ্য ছিল। তাঁকে সতর্ক করাই যথেষ্ট ছিল। ছাঁটাই করার প্রয়োজন ছিন লা।‘

এছাড়াও, আদালতে প্রশ্নের মুখে পড়তে হয় ব্যাঙ্ককে। অবাস্তব প্রত্যাশা এবং স্বয়ংক্রিয় ত্রুটি-সনাক্তকরণ ব্যবস্থার অভাবের সমালোচনা করেন বিচারককা। অটোমেটেড এরর ডিটেকশন সিস্টেম থাকলে, এই ভুল ধরা পড়ত।

এই ঘটনা ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অধিকাংশ নেটিজেনের বক্তব্য, ব্যাঙ্ক পরিচালনায় অটোমেটেড সিস্টেম অত্যন্ত জরুরি। পাশাপাশি, গোটা ঘটনার দায় সুপারভাইজারের ওপর দিয়ে দেওয়ায়, ব্যাঙ্কের সমালোচনাও করেন অনেকে।

Related Articles