আজকের দিনে

উৎপন্না একাদশীতে উন্নতি হতে চলেছে এই রাশিগুলির, হবে আর্থিক লাভ

Today's Horoscope

The Truth Of Bengal : আজ, শুক্রবার, ৮ ডিসেম্বর, আজকে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে? কারা শিক্ষাক্ষেত্রে সফল হবেন, কর্মক্ষেত্রে কোনও শুভযোগ আছে কিনা, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

মেষ রাশি

শরীর ভালো থাকলেও একটু সাবধানে চলাফেরা করুন। বিপদ হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে বেশ খানিকটাও অসুবিধা দেখা যাবে। ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে। নিজের কাজ নিয়ে উদ্যোগী হতে হবে। সামাজিক ক্ষেত্রে সম্মান পাবেন। আয় বাড়বে।

বৃষ রাশি

আগুন থেকে সাবধানে থাকুন। মাথা যন্ত্রণা ভোগাতে পারে।  চাকরির স্থানের উন্নতি সুযোগ রয়েছে। আর্থিক চাপ বাড়বে। ব্যবসার ক্ষেত্রে নতুন পরিবর্তন আসবে। কর্মস্থানে উন্নতির সুযোগ আছে।

৩। মিথুন রাশি

রক্তচাপের কারণে শারীরিক কষ্ট হবে। শারীরিক কষ্ট বাড়বে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে। ব্যবসার সামান্য লাভ হতে পারে। আয়ের থেকে ব্যয় বাড়বে। বাড়তি খরচের কারণে মানসিক চাপ বাড়বে।

৪। কর্কট রাশি

লিভারের সমস্যায় ভুগতে পারেন। চিকিৎসার কারণে খরচ বাড়বে। অর্থভাগ্য মধ্যম প্রকার। ব্যবসায়ী উন্নতির সুযোগ আছে ব্যবসায় উন্নতির সুযোগ আছে। পেশাগত ক্ষেত্রে পরিশ্রম বাড়বে। সংসারেও ব্যয় বৃদ্ধি পাবে।

৫। সিংহ রাশি

অর্শ জাতীয় রোগে ভোগান্তি হবে। যানবাহনের সাবধানে চলাফেরা করুন। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে সুনাম অর্জন হবে। কাজের চাপ এতটাই থাকবে যে শরীরের কষ্ট বাড়তে পারে। ব্যয় বাড়বে।

৬। কন্যা রাশি

ব্যবসার ক্ষেত্রে সমস্যা হতে পারে। অন্যরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। ব্যবসার জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আয়ের পথে বাধা আসবে। জীবিকার ব্যাপারে গুরুজনদের পরামর্শ মেনে চলার শ্রেয়।

৭। তুলা রাশি

বাপের যন্ত্রণা আপনাকে কষ্ট দিতে পারে। কাজের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে চাপ বাড়বে। তবে নতুন সুযোগ আসতে পারে। অর্থ ভাগ্য আজকের জন্য ভালো নয়। পেশাগত ক্ষেত্রে প্রতিপক্ষ আপনার ক্ষতি করতে পারে।

৮। বৃশ্চিক রাশি

কোন উঁচু স্থান থেকে পড়ে গিয়ে চোখ লাগার আশঙ্কা রয়েছে। কর্মস্থানে ব্যস্ততার কারণে শারীরিক কষ্ট বাড়বে। পড়াশোনার জন্য উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে পারেন। নতুন কাজের ক্ষেত্রে সুনাম অর্জন হবে। ব্যবসার ক্ষেত্রে আয় বাড়বে।

৯ । ধনু রাশি

শারীরিক কষ্টের কারণে কাজের ক্ষেত্রে অনিহা আসবে। পিতা মাতার চিকিৎসার কারণে খরচ বাড়বে। নিজের শারীরিক রোগের কারণে মানসিক চাপ বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগ দেখা যাবে। ব্যবসার ক্ষেত্রে খানিকটা সমস্যা আসবে। তবে আর্থিক ভাগ্য ভালো যাবে।

১০। মকর রাশি

লিভারের সমস্যার কারণে ভোগান্তি হতে পারে। চাকরির স্থানে উন্নতির সুযোগ আসবে। ব্যবসার ক্ষেত্রে মহাজনদের সঙ্গে তর্ক হতে পারে। বেকারদের জন্য ভালো কাজের সুযোগ আসবে। খরচ বৃদ্ধি পাবে।

১১। কুম্ভ রাশি

পেটের সমস্যায় ভুগতে পারেন। শারীরিক কষ্টের কারণে কাজের ক্ষেত্রে সময় নষ্ট হবে। কর্মস্থানে চাপ বৃদ্ধি পাবে। ব্যবসার ক্ষেত্রে বিবাদ হতে পারে। বেকারদের জন্য নতুন চাকরির সুযোগ আসতে পারে। আশানুরূপ আয় বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে।

১২। মীন রাশি

দুর্ঘটনা থেকে সাবধানে থাকুন। চিকিৎসার কারণে খরচ পড়বে। কর্মস্থানের সম্মান বাড়বে।  অত্যাধিক হারে ব্যয় বাড়বে। চাকরির স্থানে কিছু পরিবর্তন আসবে। মানসিক চাপ বাড়ার ফলে অশান্তি হতে পারে।

 

FREE ACCESS

Related Articles