আজকের দিনে
Trending

এক নজরে দেখে নিন আজকের দিনের সেরা খবর

Take a look at today's best news

The Truth Of Bengal : ১। ১০ মার্চ ব্রিগেড সমাবেশের ডাক তৃণমূলের। ১০মার্চ জনগর্জন সভা হবে পোস্টার তৃণমূলের। মেগা-সমাবেশে জনজোয়ার হবে,দাবি তৃণমূলের। এক্স হ্যান্ডেলে ব্রিগেড সমাবেশের পোস্টার প্রকাশ। পোস্টার প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০দিনের কাজের বঞ্চনার প্রতিবাদ তৃণমূলের।

২। মনরেগা প্রকল্পের অন্তর্গত জব কার্ড হোল্ডারদের টাকা মেটাবে রাজ্য। এমনটা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ ফেব্রুয়ারি থেকে ২৩ টি জেলার জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা প্রদানের কাজ শুরু করলো রাজ্য সরকার।

৩। সন্দেশখালিতে অবশেষ গ্রেফতার হলেন অজিত মাইতি। রবিবার সন্ধ্যায় তাঁকে আটক মিনাখাঁ থানায় নিয়ে যায় পুলিশ। জমি দখলের অভিযোগে অজিতকে সোমবার সকালে গ্রেফতার করা হয়।

৪। গুলি করে খুন পঞ্চায়েতের প্রধান কে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত গুমায় এলাকার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

৫। স্বামী স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। পূর্ব বর্ধমানে কেতুগ্রাম আরনা গ্রামের ঘটনা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। দম্পতির আচমকা মৃত্যুর ঘটনায় এলাকা চাঞ্চল্য। তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ।

৬। জমি নিয়ে বিবাদের জেরে খুড়তুতো ভাইদের মধ্যে মারামারির ঘটনায় গুরুতর জখম দুপক্ষের অন্তত ১৫ জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত রামামারী গ্রামে। আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতলে নিয়ে আসা হয়েছে।

৭। বীরভূমের লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলের তৃণমূল নেতা সাগর শেখকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বোমা মেরে খুন করা হয়। খুনের অভিযোগ উঠেছিল সিপিআইএম এর বিরুদ্ধে। সেই ঘটনায় দুর্গাপুর থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে কীর্ণাহার থানার পুলিশ।

৮। অবৈধ কয়লা বোঝাই ৪ টি বাইক আটক। বীরভূমের সিউড়ী-পুরন্দরপুর রাস্তার এক ডালিয়া মোড় থেকে ওই বাইক গুলি আটক করে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। চারটি বাইক থেকে চার টন কয়লা আটক করেছে পুলিশ।

৯। সামনেই লোকসভা ভোট, এর আগেই ফের তাজা বোমা উদ্ধার বীরভূমে। বীরভূমের গোপালপুরে উদ্ধার তাজা বোমা। ২০টি তাজা বোমা উদ্ধার করে লাভপুর থানার পুলিশ। বোম স্কোয়াড কর্মীরা বোমাগুলিকে নিষ্কৃয় করে।

১০। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি পরিবর্তন। দুদিন এগিয়ে এল পরীক্ষা। রবিবার বিজ্ঞপ্তিতে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এ বছর মাধ্যমিকের ফলপ্রকাশের দিন ২০২৫-এর বিস্তারিত পরীক্ষাসূচি প্রকাশ করা হবে।

১১। বাংলার পথেই মহিলাদের নগদের জোগান বাড়াতে এগিয়ে এল হিমাচলপ্রদেশ। চালু করা হয়েছে ইন্দিরা গান্ধী প্যারি বহেনা সম্মান নিধি যোজনা । বাংলা মডেলের সাহায্যে কংগ্রেস শাসিত রাজ্য মহিলা ভোটব্যাঙ্ক অক্ষু্ন্ন রাখতে চাইছে বলে পাহাড়ী রাজ্যের রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন।

১২। হরিয়ানার বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল এর সভাপতি নফে সিংহ রাঠীর খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। বিরোধীদের রোষের মুখে পড়েছে হরিয়ানার বিজেপি সরকার। খুনের ঘটনায় পুলিশ এ বার চার জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

১৩। উত্তরপ্রদেশের একটি লাইসেন্স প্রাপ্ত বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ । বিস্ফোরণের জেরে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জন । একাধিক শ্রমিক আহত হয়েছে বলে জানা গিয়েছে।

১৪। উত্তর প্রদেশের সমাধগঞ্জে মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জন শ্রমিকের।  আহত রয়েছে বহু শ্রমিক। পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

১৫। ইন্ডিগো সংস্থার একটি বিমানে খাবার রাখার জায়গায় আরশোলা ঘোরাঘুরি করতে দেখলেন এক যাত্রী। সেই ভিডিয়ো তুলে তিনি পোস্ট করেন সমাজমাধ্যমে। তার পরেই হইচই। মুখ খুলেছে বিমান সংস্থাও।

১৬। আগ্রায় শুরু হয়েছে হট এয়ার বেলুন সাফারি। আকাশের বুকে থেকেই এবার আপনি দেখতে পাবেন তাজমহল। উপভোগ করতে পারবেন এর অপূর্ব সৌন্দর্য্য।

১৭। মাত্র ৪৯ বছরে মৃত্যু হলিউড অভিনেতা কেনেথ মিশেলের। ‘দ্য রিক্রুট’, ‘মিরাকেল’, ‘ক্যাপ্টেন মার্ভেল’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনেতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এই খবর।

১৮। ছেলের ব্র্যান্ডেড পোশাকের বিজ্ঞাপন করতে গিয়ে তুলকালাম কাণ্ড ঘটালেন শাহরুখ খান । নিজেই মডেল সেজে দাঁড়িয়ে পড়লেন ক্যামেরার সামনে। তাও আবার শার্টলেস হয়ে। আর তাতেই ঘুম ছুটেছে নেটপাড়ার।

১৯। বছর বয়সেই নব্বই মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়লেন জার্মানির তরুণ  ম্যাক্স । জার্মান উইনটার থ্রোয়িং চ্যাম্পিয়নশিপসে তিনি নজির গড়েছেন । এই তরুণ এবার প্যারিস অলিম্পিক্সকে মুখোমুখি হবেন নীরজ চোপড়ার।

২০। মেসির মায়ামি এবার লস এঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে । দ্বিতীয়ার্ধে গোল করে দলকে এগিয়ে দেন মেসি নিজে । তার এক গোলেই মায়ামি এদিন ড্র করে।

 

FREE ACCESS

 

Related Articles