‘শুধু জামাটা বদলেছো, যেন না লাল জামায় পরিণত হয়’, কেন বললেন মুখ্যমন্ত্রীর
Why did the Chief Minister say, "You just changed the shirt, so it doesn't turn into a red shirt?"
Truth Of Bengal: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ধর্ম সংক্রান্ত মন্তব্যের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্য বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতার ধর্ম নিয়ে একাধিক মন্তব্যের কড়া সমালোচনা করেন।
আর এই প্রসঙ্গে তাঁর দলবদল নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘তিনি তিনবার দল বদলেছেন। আগে কংগ্রেস করতেন, তারপর তৃণমূলে এসেছিলেন দলটাকে ঘেঁটে দেওয়ার জন্য। তারপর এখন বিজেপিতে গিয়েছেন।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, আগামী দিনে দেখবেন আবার কোনও দলে যাওয়ার জন্য রিকোয়েস্ট আসবে!’ এই প্রসঙ্গে বলতে গিয়ে জামা বদল নিয়ে আরও কটাক্ষ করেন বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে। মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন শুধু জামাটা বদলেছো, আবার যেন না লাল জামায় পরিনত হয়’।
শুভেন্দু অধিকারী কংগ্রেস, তৃণমূল কংগ্রেস হয়ে বিজেপিতে নাম লিখিয়েছেন। এখনও পর্যন্ত কোনো বামপন্থী দলে যাননি তিনি। মুখ্যমন্ত্রীর কটাক্ষে এবার সেই ইঙ্গিত। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনে তাকে উদ্দেশ্য করে এদিন বলেন, ‘একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় সম্পর্কে যে কথা বলা হচ্ছে (শুভেন্দু অধিকারী) সেটা কোনওমতেই কাম্য নয়। সেটাকে ধিক্কার জানাই।’
আর এই নিয়ে তাঁর সাবধান বাণী, ‘যিনি এই কথা বলেছেন তাকে একদিন পস্তাতে হবে।’ এই মুহূর্তে বিধানসভায় এক মাসের জন্য সাসপেন্ড হয়ে রয়েছেন বিরোধী দলনেতা। আগেই তাঁর হুঙ্কার ছিল অধিবেশন চলাকালীন যেদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় আসবেন তিনি বিক্ষোভ দেখাবেন।
পূর্ব ঘোষণা মতো এদিন কালো জামা পড়ে বিধানসভার বাইরে বিক্ষোভ সংগঠিত করেন। বিধানসভার বাইরে বিক্ষোভে নেতৃত্ব দেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কালো জামাকে টিপ্পনি করে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, ‘এখন শুধু জামাটা বদলেছো, আবার যেন না লাল জামায় পরিনত হয়।’






