কলকাতা
২০০২ সালের ভোটার তালিকায় নাম আছে কিন্তু অ্যাপে নেই? ত্রুটি নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের
এর ফলে তাঁদের আনম্যাপিং হিসেবে দেখানো হচ্ছে, যদিও ওই ভোটাররা নিজের বা উত্তরসূরি সূত্রে ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে যুক্ত।
Truth Of Bengal: ২০০২ সালের ভোটার তালিকার তথ্য প্রযুক্তিগত ত্রুটির কারণে রাজ্যের বহু ভোটারের নাম বি এল ও অ্যাপে ‘আনম্যাপড’ হিসেবে চিহ্নিত হলেও, তাঁদের নাম হার্ড কপি ভোটার তালিকায় বৈধভাবে নথিভুক্ত রয়েছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সমস্ত ডি ই ও-দের উদ্দেশে পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছে, ২০০২ সালের ভোটার তালিকার অসম্পূর্ণ ডেটা কনভার্সনের ফলে বহু ভোটারের সঙ্গে বিএলও অ্যাপের লিঙ্কেজ তৈরি হয়নি। এর ফলে তাঁদের আনম্যাপিং হিসেবে দেখানো হচ্ছে, যদিও ওই ভোটাররা নিজের বা উত্তরসূরি সূত্রে ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে যুক্ত।
এই সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে, যাতে BLO/ERO/AERO-রা প্রয়োজনীয় ক্ষেত্রে ২০০২ সালের ভোটার তালিকার প্রাসঙ্গিক অংশ পিডিএফ আকারে আপলোড করতে পারেন। এই পরিস্থিতিতে ওই শ্রেণির ভোটারদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া শুনানির নোটিস কার্যকর না করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে:
•এই ভোটারদের শুনানির জন্য ডাকা যাবে না
•শুনানির নোটিস জারি হলেও তা ভোটারদের কাছে পাঠানো হবে না
•২০০২ সালের ভোটার তালিকার অংশ জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে যাচাইয়ের জন্য পাঠানো হবে




