দেবীপক্ষের শুরুতেই শহরে শুটআউট! ডিসি পোর্ট অফিসের সামনে তীব্র উত্তেজনা
প্রত্যক্ষদর্শীদের দাবি, সকালে গুলি চলার শব্দ শুনেই তাঁরা সেখানে পৌঁছন।
Truth Of Bengal: চারু মার্কেটের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শুটআউট শহরে। দেবীপক্ষের শুরুতেই রক্তাক্ত হল গার্ডেনরিচ। (Gardenrich ) সোমবার সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ ডিসি পোর্টের অফিসের কাছে একটি জায়গা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ। ঘটনাস্থলে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পশ্চিম বন্দর থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুনঃ Puja Weather: পুজোর রং ফিকে! নিম্নচাপের চোখরাঙানি, ষষ্ঠী থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা
প্রত্যক্ষদর্শীদের দাবি, সকালে গুলি চলার শব্দ শুনেই তাঁরা সেখানে পৌঁছন। সেখানে যুবকের নিথর দেহ দেখতে পান তাঁরা। দ্রুত পুলিশে খবর দেওয়া হলে, পশ্চিম বন্দর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। যুবকের দেহটি প্লাস্টিকে ঢেকে রাখা হয়, এবং প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে একটি রিভলভার ও একটি ব্যাগ উদ্ধার করা হয়।(Gardenrich )
পুলিশ সূত্রে খবর, ওই যুবকের মাথায় গুলি লেগে মৃত্যু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ব্যাগটি খতিয়ে দেখে তাঁর পরিচয় জানার চেষ্টা করছে। এখনো পর্যন্ত তাঁর নাম বা পেশা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
তদন্তে উঠে আসছে দুই সম্ভাবনা। একদিকে পুলিশের অনুমান, এই যুবককে গুলি করে হত্যা করে, হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে দুষ্কৃতীরা। অন্যদিকে, আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তবে উভয় ক্ষেত্রেই বড় প্রশ্ন, অস্ত্র এল কোথা থেকে?(Gardenrich )
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দেবীপক্ষের শুরুতে এমন ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত একাধিক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে, এবং বিষয়টি খতিয়ে দেখতে শুরু হয়েছে বিস্তারিত তদন্ত।





