কলকাতা

R G KAR মামলায় বড় পদক্ষেপ বিচারপতি তীর্থঙ্করের, কী বললেন তিনি?

এই মামলাটির শুনানিও সেখানে হওয়া উচিত।

Truth Of Bengal: আরজি কর হাসপাতালে (RGKar Case) তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে বড় সিদ্ধান্ত কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বৃহস্পতিবার তিনি এই মামলা থেকে সরে আসার কথা ঘোষণা করেন। তিনি বলেন, এই মামলা ডিভিশন বেঞ্চে হওয়া উচিত। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে এই মামলার নথি পাঠানোর কথা জানালেন তিনি।

[আরও পড়ুন: Bihar: ভোটের মুখে বিহারে জৈশ জঙ্গিদের অনুপ্রবেশ, বিহার জুড়ে নিরাপত্তা জোরদার]

এদিন বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ অনুযায়ী, আরজি কর কাণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই দু’টি মামলা ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। তাই এই মামলাটির শুনানিও সেখানে হওয়া উচিত।

FB POST: https://www.facebook.com/share/v/1Fz1UYiuSR/

উল্লেখ্য, আরজি কর কাণ্ডে (RGKar Case) সিবিআই তদন্তে ত্রুটির অভিযোগ তুলে নির্যাতিতার পরিবার হাই কোর্টে মামলা করেছিল। এত দিন সেই মামলার শুনানি বিচারপতি ঘোষের এজলাসে চলছিল। তবে এ বার তিনি ওই মামলা থেকে সরে দাঁড়ালেন। এদিকে, আরজি করের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া দু’টি মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে চলছে। আইনজীবীদের মতে, নতুন মামলাটিও সেখানে স্থানান্তরিত হতে পারে।

Related Articles