কলকাতা

ভোট ঘোষণার পর আজ সর্বদলীয় বৈঠকে কমিশন

তৃণমূল ছাড়াও সোমবারের বৈঠকে যোগ দেবে সিপিআইএম, কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি সহ আরো সাতটি দল।

Truth of Bengal: রবিবার ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজ্যে দুই দফায় নির্বাচন হবে। নির্বাচন ঘোষণার পর সোমবার বিকেল তিনটে নাগাদ স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন সিইও মনোজ কুমার আগরওয়াল। শাসক দল তৃণমূল সহ আটটি স্বীকৃত রাজনৈতিক দল রয়েছে। তৃণমূল ছাড়াও সোমবারের বৈঠকে যোগ দেবে সিপিআইএম, কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি সহ আরো সাতটি দল।

মনোনয়ন থেকে শুরু করে নির্বাচন এবং গণনা পর্যন্ত আর কোন কোন বিষয়ে রাজনৈতিক দলের দরকার হবে এবং কমিশনের পরিকল্পনা কি থাকবে তা নিয়েই মূলত আলোচনা হবে। এর আগে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে কলকাতায় বৈঠক হয় রাজনৈতিক দলের প্রতিনিধিদের। এবার ভোট ঘোষণা পর সোমবার বৈঠক হবে সিইও মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে।

Related Articles