কলকাতা

কলকাতা পুলিশের এবং রাজ্য পুলিশের ডিজি বদল

অজয় কুমার নন্দ (আইপিএস – ১৯৯৬) কে কলকাতা পুলিশের কমিশনার পদে নিয়োগ করা হবে।

Truth of Bengal: সিদ্ধ নাথ গুপ্ত (আইপিএস – ১৯৯২) কে পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টর জেনারেল ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিজি ও আইজিপি) পদে ইনচার্জ হিসেবে নিয়োগ করা হবে। পীযুষ পান্ডের জায়গায় তাকে আনা হল। নটরাজন রমেশ বাবু (আইপিএস – ১৯৯১) কে পশ্চিমবঙ্গ সরকারের কারা দফতরের ডিরেক্টর জেনারেল (ডিজি, করেকশনাল সার্ভিসেস) পদে নিয়োগ করা হবে।

অজয় মুকুন্দ রানাডে (আইপিএস – ১৯৯৫) কে পশ্চিমবঙ্গ সরকারের আইন-শৃঙ্খলা বিভাগের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (এডিজি ও আইজিপি, ল’ অ্যান্ড অর্ডার) পদে নিয়োগ করা হবে। অজয় কুমার নন্দ (আইপিএস – ১৯৯৬) কে কলকাতা পুলিশের কমিশনার পদে নিয়োগ করা হবে। সুপ্রতিম সরকারের জায়গায় তাকে আনা হল। সোমবার ডিকেল তিনটের মধ্যে কার্যকর করতে হবে এই নির্দেশ।

Related Articles