কলকাতা

ভরা দুপুরে কাঁপল কলকাতা! ৫.০ মাত্রার ভূমিকম্পে তীব্র আতঙ্ক তিলোত্তমায়

৫.০, যা শহরবাসীর কাছে যথেষ্ট তীব্র বলেই মনে হয়েছে

Truth of Bengal: শুক্রবার ভরা দুপুরে আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বেলা ঠিক ১টা ২২ মিনিট নাগাদ কম্পন অনুভূত হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মহানগর ও আশপাশের জেলাগুলিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.০, যা শহরবাসীর কাছে যথেষ্ট তীব্র বলেই মনে হয়েছে।

ভূমিকম্পের উৎসস্থল ছিল প্রতিবেশী দেশ বাংলাদেশ-এর খুলনা জেলা, যা কলকাতা থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। উৎসস্থল নিকটবর্তী হওয়ায় মহানগরে কম্পনের প্রভাব স্পষ্টভাবে টের পাওয়া যায়। আবহাওয়া ও ভূতাত্ত্বিক দফতরের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৪৫ সেকেন্ড ধরে কম্পন স্থায়ী ছিল।

দুপুরের ব্যস্ত সময়ে আচমকা এই কম্পনে অফিসপাড়া ও বহুতল আবাসনগুলিতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অনেকেই কাজ ফেলে তড়িঘড়ি ভবন ছেড়ে রাস্তায় বা খোলা জায়গায় বেরিয়ে আসেন। বাড়িতেও একই চিত্র দেখা যায়; পরিবার-পরিজন নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাইরে বেরিয়ে পড়েন বাসিন্দারা।

Related Articles