রিজেন্ট পার্কের লুঠের ঘটনায় গ্রেফতার খোদ গৃহকর্ত্রী
Housewife arrested in Regent's Park robbery case
Truth Of Bengal: টালিগঞ্জের রিজেন্ট পার্কের লুঠের ঘটনায় গ্রেফতার খোদ গৃহকর্ত্রী ও তার এক আত্মীয়। সোমবার রাতে টালিগঞ্জের ওই ফ্ল্যাটে ডাকাতি হয়। ওইদিন রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে লুঠপাট চালায় দুষ্কতীরা। এরপর বাড়িতে প্রৌঢ়া এলে প্রথমে তার হাত বাঁধা হয়। সাথে তাকে মারধরও করা হয় বলে জানান ওই মহিলা। মারের চোটে জ্ঞান হারান ওই প্রৌঢ়া।
এরপর তাকে অচৈতন্য করে চলে লুটপাট। এই ঘটনায় ওই প্রৌঢ়া জানিয়েছিলেন, ছেলের বিয়ের জন্য বাড়িতে সোনার গয়না রাখা ছিল। পাশাপাশি দুষ্কৃতীরা সকলেই মুখ ঢাকা অবস্থায় বাড়িতে ঢোকে। এরপর এই ঘটনার তদন্ত শুরু করে রিজেন্ট পার্ক থানার পুলিশ। সাথে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা ও ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ চালানো হয়।
কিন্তু বুধবার এই ঘটনার নয়া তথ্য সামনে আসে। এই ঘটনায় যখন মহিলার বয়ান নেওয়া হয় তখন সেই বয়ানে বিস্তর অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ। পাশাপাশি তার এক জানা যায়, ওই মহিলার স্বামীর আগের পক্ষের ছেলের বিয়ের জন্য সোনার গয়না রাখা ছিল। সেই গয়নাগুলিকে লুঠের ছক কষেন তিনি। এরপর সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে ডাকাতির একটা নাটক সাজান ওই ব্যক্তির দ্বিতীয় পক্ষের স্ত্রীর।






