কলকাতা

৩১ ডিসেম্বরের রাতে বাড়তি মেট্রো পরিষেবা ব্লু লাইনে

বিজ্ঞপ্তি অনুযায়ী, ওইদিন রাতেই ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে অন্তত ৮টি বাড়তি মেট্রো চলবে।

Truth Of Bengal: আনন্দ ও উৎসবের আবহে বছরের শেষ দিন রাস্তায় নামে প্রচুর মানুষ। অনেকেই পুরো রাতটাই বাইরে কাটিয়ে নতুন বছরের সূর্যোদয় দেখে তবেই ঘরে ফেরেন। আবার কেউ কেউ গভীর রাতেও বাইরে থাকেন। এই পরিস্থিতি বিবেচনা করে কলকাতা মেট্রো ৩১ ডিসেম্বর বিশেষভাবে বাড়তি পরিষেবা চালানোর ঘোষণা দিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ওইদিন রাতেই ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে অন্তত ৮টি বাড়তি মেট্রো চলবে। মেট্রো কর্তৃপক্ষ সময়সূচিও প্রকাশ করেছে। দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে আপ ও ডাউনে প্রতিটিতে চারটি করে বাড়তি মেট্রো থাকবে। এছাড়াও দমদম থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত একটি বাড়তি মেট্রো চলবে।

সময়সূচি অনুযায়ী, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী বাড়তি মেট্রোগুলি রাত ৯:৫২, ১০:০৫ এবং ১০:১৮ মিনিটে ছাড়বে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো চলবে রাত ৯:৫৪, ১০:০৪ এবং ১০:১৭ মিনিটে। দমদমগামী শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ১০টায়। তবে দিনের শুরুতে ব্লু লাইনের প্রথম মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে।

গ্রিন ও ইয়েলো লাইনে, অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ এবং জয়হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া রুটে কোনও বাড়তি মেট্রো নেই। যাত্রীদের মূল দাবি, বর্ষশেষের রাতে বাড়তি মেট্রো থাকুক বা না থাকুক, পরিষেবা যেন মসৃণ ও নিরাপদ হয়। যাতে সকল যাত্রী স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন।

Related Articles